Saturday , 20 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় বিএনপি নেতার নামে অপপ্রচার ! থানায় অভিযোগ।

প্রতিবেদক
Btech News
December 20, 2025 7:03 pm

বিশেষ প্রতিনিধি:

ফেসবুকে মিথ্যা অপপ্রচার, প্রাণনাশের হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগে মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আব্দুর রহিম।শনিবার দুপুরে তিনি এই আইনি পদক্ষেপ গ্রহণ করেন।

জিডি সূত্রে জানা গেছে, গত ১৯ ডিসেম্বর সকালে শহরের ভায়না এলাকায় নিজ বাসভবনে অবস্থানকালে মো. আব্দুর রহিম তার ফেসবুক আইডিতে প্রবেশ করে দেখতে পান, “মাগুরা জেলা বিএনপি” নামে একটি ভুয়া (ফেক) আইডি থেকে তাকে উদ্দেশ্য করে মানহানিকর তথ্য ও হুমকি দেওয়া হচ্ছে। অপপ্রচারকারীর পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হয়ে তিনি আইনগত সুরক্ষার জন্য থানা পুলিশের দ্বারস্থ হন।

এ বিষয়ে মো. আব্দুর রহিম বলেন, “একটি কুচক্রী মহল রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। বর্তমানে সুনির্দিষ্ট তথ্য না থাকায় জিডি করেছি; পরবর্তীতে তথ্য-প্রমাণ সাপেক্ষে পুনরায় মামলা করা হবে ।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, অভিযোগের প্রেক্ষিতে ১৪৯৫ নম্বর সাধারণ ডায়েরিটি রুজু করা হয়েছে। সাইবার অপরাধের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

শেয়ার করুন

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় জাতীয় ফল মেলার উদ্বোধন ও নারিকেল গাছের চারা বিতরণ

মাগুরার মহম্মদপুর ও শালিখায় নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

কালিহাতী উপজেলায় জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৪-এর শুভ উদ্বোধন

মাগুরায় কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

শৈলকুপায় তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দুই জন আটক

কালিহাতীতে লিজন আহম্মেদ কে যুবদল থেকে অব্যহতি প্রদান

কালিহাতীতে মিষ্টির দোকানে ভেজাল ও প্রতারণা: চার প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মাগুরায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাগুরায় মেডিকেল কলেজ থাকবে – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

মাগুরায় ৭তম ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত