Saturday , 3 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় দুটি আসনে ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ ।। বাতিল ৪

প্রতিবেদক
Btech News
January 3, 2026 3:48 pm

মো: সাজ্জাদ হোসেন মাগুরা:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরার দুটি আসনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। ৪ প্রার্থীর মনোনয়ন ত্রুটিপূর্ণ থাকায় বাতিল হয়েছে।

মাগুরা-১ আসনে বৈধ হওয়া ৮ প্রার্থীরা হলো বিএনপি মনোনীত মনোয়ার হোসেন খান, জামায়াত ইসলামী বাংলাদেশের আব্দুল মতিন,গণ অধিকার পরিষদের ডাক্তার খলিলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ নাজিরুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের শম্পা বসু,বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন,জাতীয় পার্টির মোঃ জাকির হোসেন মোল্লা ও খেলাফত মজলিসের মোঃ ফয়জুল ইসলাম।

অপরদিকে,মাগুরা-২ আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। এরা হলো বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. নিতাই রায় চৌধুরী, জামায়াত ইসলামী বাংলাদেশের প্রার্থী মোঃ মুশতারশেদ বিল্লাহ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তফা কামাল।

মাগুরা-১ আসনে আয়কর রিটার্ন দাখিল না করায় গনফোরামের মোঃ মিজানুর রহমান ও ঋণ খেলাপি থাকায় স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং মাগুরা-২ আসনে হলফনামা অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির প্রার্থী মশিয়ার রহমান ও কাগজপত্র ত্রুটিপূর্ণ থাকায় স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

আজ শনিবার সকাল ১১ টায় মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মাগুরা জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ নির্বাচনের বৈধ প্রার্থীদের মনোনয়ন ঘোষণা দেন। একই সাথে এ নির্বাচনের আচরণবিধি সম্পর্কে প্রার্থীদের অবগত করানো হয়। এ সময় মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজির আহমেদ উপস্থিত ছিলেন ।

এ নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল করার শেষ সময় ১১ জানুয়ারী।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আলোচিত শিশু আছিয়ার বাড়িতে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন

মাগুরায় প্রথমবারের মতো ‘রেডি টু কুক ফিশ’ প্রযুক্তি, সফল নারী উদ্যোক্তা লিজা

কালিহাতীতে অবৈধভাবে রাস্তা দখলের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

মাগুরায় বৃষ্টির পানিতে মাছ মারতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ১ ব্যক্তির মৃত্যু! 

টয়লেট শেষে হাত না ধুয়ে খাবার তৈরি করে বরফির কর্মীরা।

চট্টগ্রাম মিরসরাইয়ে শিক্ষক নেতার উপর হামলা

পলাশে মোমেন খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

শ্রীপুরে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ গ্রেফতার ২

মাগুরায় শাহ্ আব্দুল গাফ্ফার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বৃত্তি প্রদান

কালিহাতীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতার দাফন সম্পন্ন