বিশেষ প্রতিনিধি:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষেরর মাঝে নগদ টাকা ও খাবার বিতরণ করেছেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহ্বাজ মনোয়ার হোসেন খান।
আজ বুধবার (২৭ মে) সকাল ১১ টায় মাগুরা পৌরসভার আবালপুর নিজ বাড়িতে কয়েক হাজার দুস্থ ও অসহায় নারী পুরুষের মাঝে নগদ টাকা ও খাবার বিতরণ করেন তিনি। এ সময় মাগুরা জেলা বিএনপির আহব্বায়ক ও মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলহ্বাজ আলী আহম্মেদ উপস্থিত ছিলেন।
এসময় আলহ্বাজ মনোয়ার হোসেন খান এমপি বলেন, বিএনপি যে প্রতিশ্রূতি নিয়ে ক্ষমতায় এসেছে তা ইতোমধ্যে বাস্তবায়ন শুরু করেছে। ফ্যামেলী কার্ড, কৃষক কার্ড সহ বিভিন্ন সুবিধা চালু করতে ইতোমধ্যে পরিক্ষামূলক ভাবে পাইলট প্রকল্প চালু করেছে সরকার। সব সুবিধা চালু হলে আপনারা আবারও ধানের শীষে ভোট দিবেন । ইনশাল্লাহ।
খাবার বিতরণ অনুষ্ঠানে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল সহ বিভিন্ন বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


















