Wednesday , 4 September 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় পৌরকর প্রত্যাহার সহ কয়েক দফা দাবিতে গন কমিটির সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
Btech News
September 4, 2024 3:16 pm

মোঃ ইউনুছ আলী: 

বর্ধিত পৌর কর প্রত্যাহার করা, জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া, মাগুরা টেক্সটাইল মিল চালু করা ও কর্মসংস্থান সৃষ্টি করার দাবিতে গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে ৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় চৌরঙ্গী মোড়ে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণকমিটি মাগুরা জেলার আহ্বায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য প্রদান করেন যুগ্ম আহ্বায়ক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ, সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু, সদস্য সুদেব চক্রবর্তী। সমাবেশ পরিচালনা করেন গণকমিটি মাগুরা জেলার সদস্য ভবতোষ বিশ্বাস জয়।

সমাবেশে বক্তারা বলেন, “সম্প্রতি মাগুরা পৌরসভায় পৌরকর বিগত বছরের তুলনায় কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। পৌর নাগরিকদের সাথে কোন ধরনের আলোচনা ছাড়া, পূর্ব কোন নোটিশ ছাড়া, কোন্ নিয়মে এই কর বৃদ্ধি করা হলো তা আমরা অবগত নই।

বরং মাগুরা পৌরসভার বিরুদ্ধে এখানকার বাসিন্দাদের অনেক অভিযোগ আছে, পৌরকর দেওয়ার পরও তেমন সুযোগ সুবিধা না পাওয়ার। এখানে কোনো আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি, ফলে সামান্য বৃষ্টি হলেই বিভিন্ন এলাকায় পানি জমে যায়। বাড়ছে অপরিকল্পিত নগরায়ন, দেখার কেউ নেই। শহরের ময়লা আবর্জনা পরিষ্কারের ভালো কোন ব্যবস্থাপনা নেই। শহরে নারী ও পুরুষের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নেই। বিভিন্ন এলাকায় স্ট্রিট লাইট নেই বা নষ্ট। অনেক এলাকায় রাস্তা ভাঙাচোরা, খানাখন্দে ভরা, মানুষের দুর্ভোগ। সব এলাকায় নিয়মিত মশার ওষুধ দেওয়া হয় না। তাহলে দেখা যাচ্ছে পৌরসভা তার দায়িত্ব ঠিক মতো পালন করছে না কিন্তু আমাদের ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে। অবিলম্বে এই বর্ধিত পৌরকর প্রত্যাহার করতে হবে।”

বক্তারা আরো বলেন, “মাগুরা জেলার প্রধান প্রধান সংকটগুলোর মধ্যে অন্যতম বেকার সমস্যা। এই সংকট সমাধানে তেমন কোন উদ্যোগও চোখে পড়ে না।জেলায় কর্মসংস্থানের প্রায় কোন ব্যবস্থা নেই, এখানে সরকারি কোন শিল্প কলকারখানা নেই। মাগুরা টেক্সটাইল মিল অনেক বছর ধরে বন্ধ হয়ে আছে। মাগুরা দেশের কোন প্রান্তিক এলাকা না। মাগুরা থেকে ঢাকা, মংলা বন্দর ইত্যাদি কাছে এবং যোগাযোগ ভালো। মাগুরায় ধান, পাটসহ কৃষিপণ্য ভালো উৎপাদন হয়। নবগঙ্গা, মধুমতি, ফটকিসহ বেশকিছু নদী আছে। তাহলে কেন এই জেলায় শিল্প কলকারখানা করা হবে না?”

সমাবেশ থেকে নিম্নলিখিত দাবি জানান হয়–
১| অবিলম্বে বর্ধিত পৌরকর প্রত্যাহার কর
২| জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেও
৩| মাগুরা টেক্সটাইল মিল চালু কর, কর্মসংস্থান সৃষ্টি কর
৪| নিত্যপণ্যের দাম কমাও

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরার শ্রীপুরে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ

মাগুরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরায় রাতের আঁধারে মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা!

কালিহাতীতে চুরি করা গাভীসহ তিন চোর আটক

মাগুরায় শিশু বলাৎকারের ঘটনায় আসামী গ্রেফতার।

বৈষম্য বিলোপ করে সত্যিকারে মানবিক সমাজ গড়তে চায় জামায়াত ইসলামী – মাগুরার পথ সভায় ডা. শফিকুর রহমান

টাঙ্গাইলের কালিহাতীতে সাম্যের পথের আয়োজনে বৈশাখী আড্ডা অনুষ্ঠিত

মাগুরায় ক্যাপ্টেন তানজিম ও লেফটেন্যান্ট শাহরিয়ার হক এর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান! মহাসড়কে যানবাহন তল্লাশি

প্রয়োজনীয় সংস্কার শেষে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন চাই-মাওলানা রফিকুল ইসলাম খান

পলাশে মোমেন খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।