Tuesday , 10 September 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

কালিহাতীতে বাল্কহেডের ধাক্কায় নদীতে ডুবে দুই যাত্রী নিখোঁজ আটক দুই

প্রতিবেদক
Btech News
September 10, 2024 11:43 am

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যমুনার শাখা নিউ ধলেশ্বরী নদীতে ডুবে নৌকার দুই যাত্রী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় বাল্কহেডের চালক ও হেলপারকে আটক করেছে নৌ পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) দুুপুরে উপজেলার জোকারচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ওই দুই যাত্রীরা হলেন, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মুক্তার হোসেন এবং টাঙ্গাইল সদর উপজেলার মালঞ্চ গ্রামের বাবু মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বেলা ১১ টার দিকে কালিহাতী উপজেলার জোকারচর এলাকার খেয়াঘাটে নৌকা দিয়ে কয়েকজন যাত্রী ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। এসময় বালুভর্তি একটি বাল্কহেডের ধাক্কায় কয়েক জন যাত্রী নদীতে পড়ে যায়।  সাতার কেটে বেশ কয়েকজন যাত্রী পাড়ে উঠতে পারলেও বাবু ও মুক্তার এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে  উদ্ধারে তল্লাশী চালাচ্ছেন।

টাঙ্গাইলে নৌ পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এ ঘটনায় নিখোঁজ দুই ব্যক্তিদের উদ্ধারে আমাদের খোঁজাখুজির অভিযান অব্যাহত আছে।  এছাড়াও যে যানবাহনের মাধ্যমে এই দুর্ঘটনাটি ঘটেছে সেই বাল্কহেডটি আমাদের হেফাজতে আছে। এছাড়াও বাল্কহেডের চালক ও হেলপার আটক।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় আলোচিত শিশু আছিয়া খাতুনের ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট গ্রহন করেছে আদালত!

মাগুরা প্রেসক্লাবে নতুন ৩ জন কে আজীবন সদস্য প্রদান

মাগুরার শ্রীপুরে অর্ধশতাধিক বাড়ি-ঘরে ভাঙচুর-লুটপাট! আহত- ১০ অগ্নিসংযোগের অভিযোগ!

মাগুরায় শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

পলাশে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আলোচনা সভা মিল্লাদ ও দোয়া অনুষ্ঠিত 

মাগুরায় সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজন গ্রেপ্তার!

মাগুরায়  দু-গ্রুপের সংঘর্ষে আহত ২০, ৫০ বাড়ি ভাঙচুর-লুটপাট!

মাগুরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

যমুনা সেতুর ঠিকাদার প্রতিষ্ঠান পরিবর্তন,সাশ্রয় ১৫ কোটি টাকা

মাগুরায় শত্রুজিৎপুর ইউপি চেয়ারম্যানের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত