Wednesday , 11 September 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় বিভিন্ন দুরারোগে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ

প্রতিবেদক
Btech News
September 11, 2024 4:10 pm

মোঃ সাইফুল্লাহ:

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ছয়টি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

 

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৬৮ জন জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

 

এ সময় উপজেলার ৩ জন ভিক্ষুককে একটি ভ্যান, তিনটি করে ছাগল ও নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া তিনটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

 

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল।

 

বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, শ্রীপুর প্রেসক্লাবের আহ্বায়ক ড. মুসাফির নজরুল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা আহমেদ মাহফুজ, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ প্রতিশ্রুতি উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ সুমন মজুমদারসহ আরো অনেকে।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ঘাটাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্মরণে আলোচনা সভা

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

“সম্প্রীতি নষ্ট করলে ছাড় নয়”- মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

টাঙ্গাইলে সফলভাবে শেষ হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের আয়োজিত তিন দিনব্যাপী মেলা

“ফ্যাসিস্ট হাসিনা’র দোসররা অসহিষ্ণু আচরণ করে ছাত্র সমাজকে কলঙ্কিত করছে”

মাগুরা-১ আসনে আব্দুল মতিনের দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

মাগুরায় সাংবাদিক হয়রানি না করার দাবী মাগুরা প্রেসক্লাবের

অনিয়মের সংবাদ প্রকাশের পর ড্রিম মাশরুমে দুদকের অভিযান।

মাগুরায় নাভানা ফার্নিচারের ২৯তম শাখার উদ্বোধন

মাগুরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত