Saturday , 21 September 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় নির্মান শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদক
Btech News
September 21, 2024 1:20 pm

মােঃ সাইফুল্লাহ :

মাগুরার মোহাম্মদপুর উপজেলার ধোয়াইল গ্রামে গতকাল সকালে নির্মানাধীন একটি স্কুল ভবনের ভেতর থেকে মুন্না (১৯) নামে এক নির্মাণ শ্রমিকের গলায় দড়ি দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

নিহত মুন্না মাগুরা সদরের নরসিংহাতি গ্রামের অহিদুল বিশ্বাসের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের নির্মানাধীন একটি ভবনে বেশ কিছুদিন ধরে কয়েকজন রাজমিস্ত্রির সাথে জোগালে হিসেবে কাজ করতো মুন্না।

 

তারা সবাই রাতের বেলা সেখানেই অবস্থান করতো। গতরাত ১১ টার দিকে অন্যান্য সবার সঙ্গে ঘুমাতে যায় মুন্না। সকালে ঘুম থেকে উঠে তার সাথে থাকা মিস্ত্রিরা তাকে খুঁজে না পেয়ে পাশের ঘরে গিয়ে সেখানে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তবে কি কারণে মুন্না গলায় দড়ি নিয়েছে এ সম্পর্কে কিছুই বলতে পারেনি তার সহকর্মীরা।

 

খোঁজ নিয়ে জানা গেছে ছোটবেলায় মুন্নার মা মারা যায়। অল্প কিছুদিন আগে ছোটো ভাইটিও ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। এরপর থেকে সে কিছুটা মানসিক অবসাদগ্রস্থ ছিল।

 

এ ব্যাপারে মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানা গেছে ।

 

তাং ২০/৯/২০২৪ইং

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আলোচিত মাগুরার আছিয়া খাতুনের বাড়ীতে জামায়াতে ইসলামীর উপজেলা নেতৃবৃন্দ

মাগুরায় জামায়াতে ইসলামীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

টয়লেট শেষে হাত না ধুয়ে খাবার তৈরি করে বরফির কর্মীরা।

নরসিংদীতে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত ৬

পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন হয়েছে মাগুরায়

ঢাকার মিরপুর “ল” কলেজে নবীনবরণের প্রস্তুতিমূলক সভা ও পিঠা উৎসব পালিত

মাগুরায় ৩৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক!

মাগুরার শ্রীপুরে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষ! আহত-১৫

মাগুরায় ঢাকাস্থ মাগুরা ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মাগুরায় বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১০