Sunday , 6 October 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় সাংবাদিক হয়রানি না করার দাবী মাগুরা প্রেসক্লাবের

প্রতিবেদক
Btech News
October 6, 2024 4:48 pm

বিশেষ প্রতিনিধি:

মাগুরার নবাগত জেলা প্রশাসক অহিদুল ইসলামের সাথে জেলার সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ছাত্র জনতার গন অভ্যুত্থান ও পরিবর্তিত সরকার ব্যবস্থায় জেলার সমস্যা, সংকট ও সমাধানের পথ উত্তরণে সাংবাদিকরা তাদের মতামত তুলে ধরেন।

এসময় মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বলেন, ” মাগুরায় মোট ৬ জন সাংবাদিক এর নামে সরকার পরিবর্তনের পর মামলা হয়েছে। তদন্ত ছাড়া যেন কোন সাংবাদিককে হয়রানি না করা হয়।”

এসময় তিনি স্বচ্ছ ও গ্রহণযোগ্য সাংবাদিকতা চর্চায় মাগুরা প্রেসক্লাবের কর্ম পরিকল্পনা জেলা প্রশাসক এর নিকট তুলে ধরেন।

জেলা প্রশাসক সবার কথা শুনে তার বক্তব্যে আইনশৃঙ্খলা রক্ষা করে মানুষের মধ্যে স্বস্তি ও স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনা, ভূমিসংক্রান্ত সমস্যার ব্যাপারে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। জলাবদ্ধতা নিরসন ও মেগা প্রকল্প সম্পন্ন করার ব্যাপারে তিনি আগামীর পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার জন্য সংবাদকর্মীসহ সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের এবং মাগুরা জেলা তথ্য অফিসার পাভেল দাস উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় নির্মান শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ড. ইউনূস ১৪ আগস্ট পর্যন্ত জামিন পেলেন

মাগুরায় বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ইন্তেকাল!

কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

১৫ বছর পর দেশে ফিরে পারিবারিক দ্বন্দ্বে প্রাণ গেলো প্রবাসীর

মাগুরার খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থীদের ঈদ পূর্নমিলনী

আলোচিত মাগুরার শিশু আছিয়ার মায়ের সাথে সমাজ সেবা কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাগুরা শ্রীপুরের সাব-রেজিষ্ট্রারের বিরুদ্ধে নানান দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ!

টাঙ্গাইলের কালিহাতীতে দুই চাঁদাবাজ এর বিরুদ্ধে এলেঙ্গায় মানববন্ধন

মাগুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু!