Friday , 18 October 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় প্রাক্তন ফুটবল খেলোয়াড়দের মিলনমেলা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রতিবেদক
Btech News
October 18, 2024 6:30 pm

বিশেষ প্রতিনিধি  :

নানা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মাগুরা জেলার প্রাক্তন ফুটবল খেলোয়াড়দের মিলনমেলা ও প্রীতি ফুটবল ম্যাচ গতকাল শুক্রবার বিকালে মাগুরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে । জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে ।

মিলনমেলা ও প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম। এ সময় জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা,মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন, জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আক্তার হোসেন,সাবেক সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, জেলা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,জেলা জামায়াতের আমীর এমবি বাকের, জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন, বিএনপির সাবেক সদর থানার সভাপতি কুতুব উদ্দিন কুতুব,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি শাহেদ হাসান টগর ও জেলা যুব দলের সভাপতি ওশিকুর রহমান কল্লোল উপস্থিত ছিলেন ।

 

বিকালে প্রীতি ফুটবল খেলায় ক টিম ফুটবল একাদশ মুখোমুখি হয় খ টিম ফুটবল একাদশের। তুমুল উত্তেজনাপূর্ণ এ খেলায় অংশ নেয় জেলার সাবেক প্রাক্তন কৃতি ফুটবল খোলোয়াড়রা। প্রীতি ফুটবল খেলায় ক টিম ফুটবল একাদশ ৫-০ গোলে জয়ী হয়। খেলায় চমৎকার ধারা বিররনী প্রকাশ করেন বাংলাদেশ বেতারের ক্রীড়া ধারাভাষ্যকর প্রদ্যুৎ কুমার রায় । খেলায় জেলার প্রাক্তন ফুটবল খেলোয়াড়,সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় শাহ্ আব্দুল গাফ্ফার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বৃত্তি প্রদান

মাগুরায় কলেজ ছাত্র তীর্থ রুদ্র হত্যার মূল আসামি গ্রেফতার! মটর সাইকেল উদ্ধার!

মাগুরায় ৩৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক!

জোড়া খুনের ঘটনায় অভিযুক্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার

মাগুরায় সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজন গ্রেপ্তার!

অবৈধ দোকান ঘর উচ্ছেদের প্রতিবাদে আড়পাড়া বনিক সমিতির মানববন্ধন

মাগুরায় নানা আয়োজনে বি এন পি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাগুরায় প্রথম লেটুস চাষে উত্তম সরকারের ব্যপক সফলতা!

মাগুরায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাংবাদিকদের সাথে মতবিনিময়

মাগুরার বরিশাট পূর্বপাড়া দাখিল মাদ্রাসার নব গঠিত কমিটির সংবর্ধনা ও পরিচিত সভা অনুষ্ঠিত