শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মুলিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাঠ ব্যবসায়ী আকাশ আহমেদ (৩৪) নিহত হয়েছেন। রবিবার (২৭ অক্টোবর) সকালে এলেঙ্গা-ময়মনসিংহ মহাসড়কে আকাশ তাঁর স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি সিএনজি অতিক্রম করতে গিয়ে তাঁদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে একটি পিকআপের সাথে।
দুর্ঘটনাস্থলেই আকাশ আহমেদ প্রাণ হারান। দুর্ঘটনায় তাঁর স্ত্রী পাশের খাদে ছিটকে পড়েন এবং অলৌকিকভাবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান। নিহত আকাশ আহমেদ কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াদ গ্রামের বাসিন্দা, তিনি হারুন-অর-রশিদের সন্তান।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের এসআই রাহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে আকাশের মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


















