Saturday , 2 November 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

বদলগাছীতে ৩ দস্যু গ্রেফতার

প্রতিবেদক
Btech News
November 2, 2024 7:58 pm

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেরার দুধকুড়ি এলাকা থেকে দস্যুতা চক্রের তিন মূলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার সকাল সাড়ে ১০টায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

গ্রেফতারকৃরা হলেন- বদলগাছী থানার খাদাইল গ্রামের হেলাল হোসেন(৪২), নন্দাহার গ্রামের হেলাল উদ্দিন(৪৪) এবং আদমদিঘী থানার ছাতনী(তালুকদার পাড়া) গ্রামের কালাম তালুকদার(৩৬)।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- গ্রেফতারকৃত আসামী হেলাল নওগাঁ ও জয়পুরহাট জেলার দস্যুতা চক্রের মূলহোতা। গত শুক্রবার ভোরে দুধকুড়ি নামক এলাকায় ইজি বাইকে যাত্রি বেশে হেলাল, হেলাল উদ্দিন, কালাম ও আবু হাসান চাকুর ভয় দেখিয়ে জোর পূর্বক ইজিবাইক ছিনিয়ে নেয়। ইজিবাইকের চালক খলিলুর রহমানকে আসামিরা রশি দিয়ে বেঁধে রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে দেয়। তার ডাক চিৎকারে ঘটনাস্থলের আশেপাশে এলাকাবাসী চারজন দস্যুকে ঘিরে ফেলে। র‌্যাবের টহল দল ঘটনাস্থলে পৌঁছে এলাকার জনগণ নিয়ে আসামী তিনজনকে গ্রেফতার করে। এসময় একজন কৌশলে পালিয়ে যায়। ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয়। এসময় তাদের দস্যুতার কাজে ব্যবহৃত রশি এবং চারটি চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরার শ্রীপুরে শান্তি প্রতিষ্ঠার লক্ষে বিএনপি নেতার সংবাদ সম্মেলন!

মাগুরায় দুই সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন

মাগুরায় গ্রাম আদালত কার্যক্রম পরিচালনায় সচেতনতা সৃষ্ঠির লক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

মাগুরায় বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১০

মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের অভিযানে ৮ জুয়াড়ু আটক

টাঙ্গাইলের কালিহাতীর বীরবাসিন্দা ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

জেলা প্রশাসনের উদ্যোগে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের জন্মবার্ষিকী পালিত

কোষ্ঠকাঠিন্য কি কারনে হয় ?

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় ভাবে বীর ঘোষণা করতে হবে – মাগুরায় মিয়া গোলাম পরওয়ার