Tuesday , 18 March 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

আলোচিত শিশু আছিয়ার বাড়িতে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন

প্রতিবেদক
Btech News
March 18, 2025 11:57 pm

মোঃ সাইফুল্লাহ:

মাগুরা শ্রীপুরে আলোচিত শিশু আছিয়ার বাড়িতে সহানুভূতি জানাতে গিয়েছিলেন বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সংগঠনের একটি প্রতিনিধি দল আছিয়ার পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেয়। প্রতিনিধি দল আছিয়ার পরিবারের খোঁজখবর নেয় এবং মানসিকভাবে তাদের সাহস জোগায়। সেই সাথে পরিবারকে আর্থিক সহযোগীতাও করেন। পাশাপাশি, সংগঠনটি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিশনার চাঁদ সুলতানা, সেক্রেটারি লায়লা আরজুমান, আঞ্চলিক ট্রেনার নুরুন্নাহার, সদস্য মনোয়ারা বেগম, যশোর জেলা কমিটির সদস্য নাসরীন, মমতাজ বেগম, মাগুরা স্থানীয় ফিরোজা নাসরিন, শ্রীপুর স্থানীয় কমিশনার মোছাঃ মর্জিনা খাতুনসহ যশোর, ঝিনাইদহ, মাগুরা জেলা কমিটি ও স্থানীয় কমিটির নেতৃবৃন্দ।

অতি সম্প্রতি মাগুরার নিজনান্দুলী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসা ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। শিশু আছিয়ার উপর ঘটে যাওয়া নির্মম ঘটনার পর তা দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

টাঙ্গাইলের কালিহাতীতে জয়কালী মন্দিরের পার্শ্ববর্তী রাস্তার কাজ শুরু

ছেলেকে ভাসিয়ে ডুবে মরলো বাবা !

মাগুরার শ্রীপুরে শান্তি প্রতিষ্ঠার লক্ষে বিএনপি নেতার সংবাদ সম্মেলন!

রুবাইয়াত হোসেনকে সভাপতি ও মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে শহীদ জিয়া স্মৃতি সংসদ এর মাগুরা জেলা কমিটি গঠন।

“জনগণের পাশে আজীবন থাকতে চাই “– শাহনাজ

মাগুরায় কলা ব্যবসায়ীকে জবাই করে হত্যা! ছুরিসহ আটক-১

মাগুরা ইটভাটা মালিক সমিতি ও শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

মাগুরার চার থানাতে অনলাইন জিডি কার্যক্রম শুরু

মাগুরায় নির্মান শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

মাগুরায় হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত