Monday , 17 February 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

একুশে স্মৃতি পদক পেলেন কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ

প্রতিবেদক
Btech News
February 17, 2025 8:27 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

দক্ষ সাংগঠনিক নেতৃত্ব, রাজনৈতিক কর্মকাণ্ড ও সমাজসেবায়( সমাজসেবা কোঠায়) বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একুশে স্মৃতি পরিষদ, ঢাকা কর্তৃক “একুশে স্মৃতি পদক-২০২৫” পেয়েছেন কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ।

রাজধানীর পুরানা পল্টনের বিসমিল্লাহ টাওয়ারে আয়োজিত এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন, ওই সংগঠনের সহ সভাপতি এ্যাডঃ মনির হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি জয়নাল আবেদীন , যিনি সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদের হাতে এই সম্মাননা পদক তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সাবেক উপ সচিব দেশ বরেণ্য খ্যাতিমান পীরজাদা শহীদুল হারুন ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদের দক্ষ সাংগঠনিক নেতৃত্বে কালিহাতী পৌর বিএনপি আরও সুসংগঠিত হয়েছে এবং দলীয় কর্মসূচিতে তার বলিষ্ঠ ভূমিকার ফলে রাজনৈতিক অঙ্গন এবং সমাজসেবায় অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। নেতাকর্মীদের ঐক্য বজায় রাখতে ও সংগঠনের কার্যক্রম পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
সফরসঙ্গীরা
সম্মাননা গ্রহণকালে সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদের সঙ্গে উপস্থিত ছিলেন: এডভোকেট খন্দকার খালিদ হোসেন, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম, বিশিষ্ট ব্যবসায়ী আরশেদ আলী, সাবেক যুবদল সাধারণ সম্পাদক হারুনুর রশিদ তালুকদার অটল, কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ লিয়াকত আলী,কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ তারিকুল ইসলাম বাবু, রাজাফৈর হাইস্কুলসিনিয়র শিক্ষক ইয়ার মাহমুদ প্রমুখ।

তৌহিদের প্রতিক্রিয়া সম্মাননা গ্রহণের পর সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ বলেন, এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিলো। আমি দলের আদর্শ বাস্তবায়নে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আলোচিত মাগুরার শিশু আছিয়ার বাড়িতে শোকের মাতম!

মাগুরায় গ্রাম আদালত কার্যক্রম পরিচালনায় সচেতনতা সৃষ্ঠির লক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

কালিহাতীতে মানসিক প্রতিবন্ধীকে গরম পানি ঢেলে নির্যাতন: মানবিকতার চরম অবক্ষয়, অভিযুক্ত গ্রেপ্তার

নওগাঁতে পাওনাদারের বিরুদ্ধে কাউন্টার মামলা।

কালিহাতীতে দিনব্যাপী চলচ্চিত্র নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত

পবিত্র কোরআন শরীফের পরে সত্য হিসেবে মানুষ সংবাদপত্রকে মনে করতো – বিটিভি মহা পরিচালক

টাঙ্গাইলের গৌরবময় মুক্তির দিন: ইতিহাসে এক বীরত্বগাথা

মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ ও দ্বায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইলে ডিবি পুলিশের অভিযানে ১,৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাগুরায় আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত