Monday , 9 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

কালিহাতীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে তারুণ্যের অঙ্গীকার নিয়ে আলোচনা সভা

প্রতিবেদক
Btech News
December 9, 2024 1:49 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”—এমন প্রত্যয়কে ধারণ করে টাঙ্গাইলের কালিহাতীতে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

৯ ডিসেম্বর (সোমবার) সকাল ১০টায় কালিহাতী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল মনছুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন।

এছাড়া উপস্থিত ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আব্দুল মালেক এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে।

আলোচনা সভায় দুর্নীতি প্রতিরোধে তরুণ সমাজের ভূমিকা এবং জনসচেতনতা বাড়ানোর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে তারুণ্যের শক্তি ও ঐক্যের ওপর জোর দেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পলাশে মোমেন খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

মাগুরায় সামাজিক কোন্দলে ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শনে জেলা জামায়াতের আমীরসহ নেতৃবৃন্দ

মাগুরার সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

অনিয়মের সংবাদ প্রকাশের পর ড্রিম মাশরুমে দুদকের অভিযান।

মাগুরার শ্রীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইলের কালিহাতীতে জয়কালী মন্দিরের পার্শ্ববর্তী রাস্তার কাজ শুরু

মাগুরায় দ্বারিয়াপুর দরবার শরীফে ইছালে সওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম সীতাকুণ্ডের শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণ, দগ্ধ ১২

চট্টগ্রাম মিরসরাইতে বিএনপির ৫ নেতা বহিষ্কার

মাগুরায় পূজার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত।