Friday , 11 October 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

কালিহাতীতে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত – ২

প্রতিবেদক
Btech News
October 11, 2024 1:12 pm

শুভ্র মজুমদার,কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:

 

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

১১ অক্টোবর (শুক্রবার)ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু  সেতু মহাসড়কে উপজেলার সল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ট্রাক চালক আনোয়ারুল ইসলাম (৪০) ও হেলপার আরিফুল ইসলাম (২২)।

নিহত আনোয়ারুল ইসলাম ঠাকুরগাঁওয়ের মহেশপুর গ্রামে আজহারুল ইসলামের ছেলে ও হেলপার আরিফুল ইসলাম ঠাকুরগাঁওয়ের আরাজি চশ্তমপুর বেলতুলি গ্রামের মো. বাচ্ছুর ছেলে।

আহত কাভার্ডভ্যান চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসাইন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাক ও উত্তরাঞ্চল থেকে আসা কাভার্ডভ্যান মহাসড়কের কালিহাতীর উপজেলার  সল্লা এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক আনোয়ার হোসেন ও হেলপার নিহত হয়। আহত হয় আরেক কাভার্ডভ্যান চালক। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কালিহাতীতে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন জাগির মামুদ মণ্ডলের বংশধর ও গ্রামবাসী

মাগুরা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে একই প্যানেলের ১৮ জন বিজয়ী

মাগুরায় শিশু বলাৎকারের ঘটনায় আসামী গ্রেফতার।

মাগুরায় বিএনপি নেতার নামে অপপ্রচার ! থানায় অভিযোগ।

মাগুরায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ছাত্র আন্দোলনে নিহতদের করব জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাই গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা

পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন হয়েছে মাগুরায়

মহান বিজয় দিবস উপলক্ষে কালিহাতীতে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাগুরায় মুক্তাদির রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মাগুরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত