Thursday , 13 March 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

কালিহাতীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০ জন

প্রতিবেদক
Btech News
March 13, 2025 7:52 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ

 

টাঙ্গাইলের কালিহাতীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের আনালিয়াবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, উত্তরাঞ্চল থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা এইচপি পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের অন্তত ৪০ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

 

ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

 

শ্যামলী পরিবহনের এক যাত্রী অভিযোগ করে বলেন, বাসের চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা বারবার নিষেধ করলেও চালক তা উপেক্ষা করেন। এর ফলেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

 

যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪০ জন আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। সেনাবাহিনী উদ্ধার অভিযানে সহায়তা করে। দুর্ঘটনার পর দুই বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

“ধানের শীষ” না পেলেও নির্বাচন করবেন কাজী কামাল!

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ! –মাগুরা প্রেসক্লাবে নিতাই রায় চৌধুরী

মাগুরায় জাতীয় ফল মেলার উদ্বোধন ও নারিকেল গাছের চারা বিতরণ

শ্রীপুরে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পূর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় অনুদান বিতরণ

কালিহাতীতে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

মাগুরায় অসহায় হতদরিদ্র নারীদের মাঝে কম্বল বিতরণ

মাগুরা -১ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মাগুরায় বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়ি-ঘর ভাংচুর! এলাকা থমথমে!

মাগুরায় আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত