Tuesday , 7 January 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

কালিহাতীতে বল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এরশাদ আলী বিএসসি আর নেই

প্রতিবেদক
Btech News
January 7, 2025 2:04 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং বল্লা ইলাকা জমঈতে আহলে হাদিসের সহ-সভাপতি এরশাদ আলী বিএসসি আর নেই। সোমবার ভোরে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার বাদ আসর বল্লা কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পর স্থানীয় সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

তার জানাজায় উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইঞ্জিনিয়ার আ. হালিম, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম আল মনছুর আজাদ সিদ্দিকী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), বল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তালহা ও সাধারণ সম্পাদক আ. কাদের, নাগবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ইমান আলী প্রমূখ।

তার জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ শত শত মুসল্লি অংশ নেন।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় জিটুপি পদ্ধতিতেভাতা প্রদান বিষয়ে সেমিনার

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক

গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল সমাবেশ

পলাশে এইচ এস সি পরীক্ষায় ফলাফলে শীর্ষে ডাঃ নুর মহসিন গার্লস কলেজ

টাঙ্গাইল শিল্পকলা একাডেমিতে লোকসংগীত ও সাংস্কৃতিক সন্ধ্যা

মাগুরায় বিয়ে পড়ানোর কথা বলে কাজিকে ডেকে হাতুড়িপেটা! ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি 

মাগুরায় খোলা তেল বোতলে ভরে বেশী দামে বিক্রি! ৫০ হাজার টাকা জরিমানা

কালিহাতীতে ফুটবল উৎসব: বন্ধু মহল টুর্নামেন্টের ফাইনালে শিরোপা জয়ী আলামিন একাদশ

কালিহাতীতে ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক জমি দখলের ঘটনায় সংবাদ সম্মেলন

কালিহাতীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪