Wednesday , 14 May 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

কালিহাতীতে বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে প্রশান্তির হাসি

প্রতিবেদক
Btech News
May 14, 2025 9:59 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের বোরো মৌসুম যেন এক আনন্দবার্তা হয়ে এসেছে। সময়মতো কৃষি পরামর্শ, উন্নতমানের বীজের ব্যবহার, সঠিক সময়ে সেচ ও সার প্রয়োগ এবং অনুকূল আবহাওয়া—সব মিলিয়ে এবারের মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন দেখা গেছে। মাঠজুড়ে এখন সোনালী ধানের হাসি, আর কৃষকের চোখেমুখে ঝিলিক দিচ্ছে তৃপ্তির দীপ্তি।

উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, চলতি অর্থবছরে কালিহাতীতে বোরো ধানের আবাদ লক্ষ্যমাত্রা ছিল ১৮,৬৩০ হেক্টর, আর অর্জিত হয়েছে ১৮,২৯৫ হেক্টর জমিতে। কৃষকদের অক্লান্ত পরিশ্রম, আধুনিক প্রযুক্তির সুচারু প্রয়োগ এবং কৃষি বিভাগের নিবিড় তদারকি এ সাফল্যের মূল চাবিকাঠি। আবহাওয়ার সহায়তাও ছিল গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমরা কৃষকের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। বাম্পার ফলনে কৃষকদের মতো আমরাও আনন্দিত। নিয়মিত প্রশিক্ষণ, পরামর্শ এবং মাঠপর্যায়ে সহায়তা দিয়ে গেছি।

উপজেলার ঘুনি এলাকার কৃষক শওকত হোসেন জানান, এবার ফলন অনেক ভালো হয়েছে। আমি ২৪ শতাংশ জমিতে ধান করেছি। আগে যেখানে ৫-৬ মণ পেতাম, এবার আল্লাহর রহমতে ৮-৯ মণ ধান পেয়েছি। তবে ধান কাটার শ্রমিকের দাম ৯০০ টাকা করে হলেও তিনবেলা খাবারসহ ১১০০ থেকে ১২০০ টাকা লাগছে। সবকিছুর দাম বাড়ায় একটু বিপাকে পড়তে হচ্ছে।

আরেক কৃষক খলিলুর রহমান খলিল জানান, আবাদ খুব ভালো হলেও অন্যান্য খরচ বেশি হওয়ায় সমস্যায় পড়ছি।

উপজেলার বিভিন্ন মাঠে এখন উৎসবমুখর পরিবেশ। কোথাও চলছে ধান কাটা, কোথাও মাড়াইয়ের দৃশ্য। খুশির হাসি নিয়ে কৃষকেরা ধান ঘরে তুলছেন। সংশ্লিষ্টদের মতে, এই বাম্পার ফলন শুধু কৃষকের মুখে হাসিই নয়, বরং কালিহাতী উপজেলার খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্বচ্ছলতার নতুন দ্বার উন্মোচন করবে।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় উলামা সন্মেলন অনুষ্ঠিত

মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের মাঝে খাবার ও পানি বিতরণ

শিপব্রেকিং ইয়ার্ডে ১০ বছরে ১৪০ শ্রমিকের মৃত্যু

প্রথম ম্যাচেই শহীদ জিয়া স্মৃতি সংসদ এর দাপুটে জয়।

মাগুরার শ্রীপুরে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি।

কালিহাতীতে ফুটবল উৎসব: বন্ধু মহল টুর্নামেন্টের ফাইনালে শিরোপা জয়ী আলামিন একাদশ

মাগুরায় কলেজ অধ্যক্ষ এবং সভাপতির পদত্যাদের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

কালিহাতীতে বাসের ধাক্কায় অটোচালকসহ নিহত ২

মাগুরায় ২৬৩০ জনের মাঝে বোরো ধান (হাইব্রীড)-এর বীজ বিতরণ

হাইওয়ে পুলিশের সার্জেন্ট সেজে প্রতারণা—পিবিআই খুলনার অভিযানে তিন প্রতারক মাগুরা থেকে গ্রেফতার