Wednesday , 11 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

কালিহাতীতে সিলিমপুর মধ্যপাড়া মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি

প্রতিবেদক
Btech News
December 11, 2024 6:52 pm

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সিলিমপুর মধ্যপাড়ায় যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৪-এর ফাইনাল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে বর্ণিলভাবে সম্পন্ন হয়েছে।

১১ ডিসেম্বর (বুধবার) বিকেলে চাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় বিপুল সংখ্যক দর্শকের সমাগম হয়। ফাইনাল ম্যাচে সাগর একাদশ এবং হাসিব একাদশ মুখোমুখি হয়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ট্রাইবেকারে সাগর একাদশ জয়লাভ করে।

বিশিষ্ট ব্যবসায়ী সাদ্দাম হোসেনের সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন, সমাজসেবক শাহানুর রহমান শাহীন এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, যার মধ্যে ছিলেন সমাজসেবক ইসমাইল হোসেন মন্ডল, প্রকাশ পোদ্দার, কমল সাহা এবং আব্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন খিলদা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজিম উদ্দিন।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ফাইনাল খেলার পাশাপাশি বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিশু-কিশোর এবং শিল্পীদের পরিবেশনায় নাচ-গানে আনন্দে মেতে ওঠে দর্শকরা।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের টুর্নামেন্ট এলাকার যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে এবং পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন আয়োজকরা।

ফুটবল প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সংমিশ্রণে এই টুর্নামেন্ট পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় জামায়াতে ইসলামীর আঞ্চলিক দ্বায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

মাগুরায় গ্রাম আদালত কার্যক্রম পরিচালনায় সচেতনতা সৃষ্ঠির লক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘের প্রথম সভাপতি সাধু আলতাব শাহ ফকির ইন্তেকাল করেছেন

কালিহাতীতে চাকখিলদা ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

মাগুরা শ্রীপুরের বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত

কালিহাতীতে ফুল ঝাড়ু তৈরীতে অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে

শতবর্ষী ঐতিহ্যের সাক্ষী: কালিহাতীর বাগুটিয়া হাট

মাগুরা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণ সম্পন্ন

মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয়ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

শহীদদের স্বপ্ন বাস্তবায়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে : সমন্বয়ক কাদের’