Sunday , 9 March 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

চট্টগ্রাম মিরসরাইয়ে শিক্ষক নেতার উপর হামলা

প্রতিবেদক
Btech News
March 9, 2025 7:00 pm

মিরসরাই প্রতিনিধি : এ.এইচ. সেলিম

মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক নিজামীর (৫৫) উপর হামলা করেছে দুর্বৃত্তরা। শনিবার ( ৮মার্চ) রাত ১০টার দিকে মিরসরাই পৌরসদরে লতিফীয়া গেইটের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ হামলার ঘটনা ঘটেছে। উদ্ধার করে প্রথমে থানায় ও পরে চিকিৎসার জন্য মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়। রবিবার সকালে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরের ম্যাক্স হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজিজুল হক মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জনাদ্দনপুর গ্রামের আব্দুল হান্নানের পুত্র। তিনি উপজেলার পূর্ব তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার রাতে তারাবারি নামাজ শেষে বের হয়ে রাস্তায় আসার পর কিছু বুঝে উঠার আগে ৭-৮ জনের একদল দূর্বৃত্ত আজিজুল হক নিজামীর উপর এলোপাতাড়ি মারতে থাকে। এসময় তার শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। পরে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়।

এদিকে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মিরসরাই উপজেলার শিক্ষকরা। তারা অবিলম্বের দোষীতে আইনের আওতায় আনার দাবী জানান।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, হামলার ঘটনা শুনেছি। তবে এ বিষয়ে কেউ এখনো থানায় অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়িঘর ভাংচুর- লুটপাট!

মাগুরায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি সম্মেলন অনুষ্ঠিত

কালিহাতীর সহদেবপুরে বিএনপির কর্মীসভা, তৃণমূলে সংগঠনের স্ফুরণ

মাগুরায় জুলাই গনঅভ্যুথান দিবস সমুহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মাগুরায় ছাত্রীকে শ্লীলতাহানীতে অভিযুক্ত শিক্ষকের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

টাঙ্গাইলের কালিহাতীতে ভ্যান চালক জিহাদ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কালিহাতীতে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় ভক্তিময় উৎসব

টাঙ্গাইলে কাঁচা রাস্তা নির্মাণকে কেন্দ্র করে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

মাগুরায় তুলা চাষিদের নিয়ে মাঠ দিবস উদযাপন

টাঙ্গাইলের কালিহাতীর পারখী ইউনিয়নে ওয়ার্ডভিত্তিক দিনব্যাপী বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত