Thursday , 10 October 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

ছেলেকে ভাসিয়ে ডুবে মরলো বাবা !

প্রতিবেদক
Btech News
October 10, 2024 6:27 pm

বিশেষ প্রতিনিধি:

গত বুধবার বিকালের ঝড়সহ বজ্র বষ্টিতে বিলের পানিতে ডুবে মারা গেছে মাগুরার দুই জেলে। ঘটনাটি ঘটেছে মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়ন এর বড় থৈ পাড়া গ্রামের পিটভাড়া বিলে।

 

নিহত ২ জেলে হল বড় থৈপাড়া গ্রামের কুমারেস বিশ্বাসের ছেলে কমলেশ বিশ্বাস(৩৫) ও একই গ্রামের কালিপদ বিশ্বাসের ছেলে কনক বিশ্বাস(৪০)।

গত বুধবার বিকালে তালের ডোঙ্গায় করে ৮ বছরের ছেলেকে নিয়ে পিটভাড়া বিলে জাল পেতে মাছ ধরতে যায় কমলেশ বিশ্বাস। বিলে পৌছানো মাত্রই প্রচন্ড ঝড়বৃষ্টির কবলে পড়ে ডুবে যায় তালের ডোঙ্গা। এ সময় কমলেশ সর্বোচ্চ চেষ্টা করে ছেলেকে কচুরিপানার ভাসমান স্থুপে তুলে দিতে পারলেও ঢেউ এর কবলে পড়ে নিজে ডুবে যায়। এ সময় ছেলের সামনেই বাবা পানিতে ডুবে নিখোজ হয়ে যায়।

একই সময়ে আরও একটি ডোঙ্গা ডুবে কনক বিশ্বাস ডুবে যায়। এসময় বিলে আরও মানুষ থাকলেও প্রচন্ড বৃষ্টির কারণে সামান্য দূরেও কিছু দেখা যায়নি। পরে বৃষ্টি থামার পর স্থানীয় জেলেরা কমলেশ বিশ্বাস এর আট বছরের ছেলে দিপায়ন বিশ্বাসের কান্না শুনতে পেয়ে তাকে উদ্ধার করে ও তার মাধ্যমে কমলেশ বিশ্বাসের নিখোঁজ এর ব্যাপারে জানতে পেরে এলাকাবাসী খুজতে থাকে।

রাত ১২ টার দিকে কনক বিশ্বাসের মৃতদেহ খুজে পায় এলাকাবাসী। এর পর বৃহস্পতিবার সকালে কমলেশ বিশ্বাসের মৃত দেহ উদ্ধার হয়।

 

মাগুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আলী সাজ্জাদ বৃহস্পতিবার  জানান, বুধবার বিকেলে বৃষ্টির মধ্যে তাঁরা খবর পান থৈপাড়া গ্রামের ওই বিলের মধ্যে মাছ ধরতে গিয়ে দুজন নিখোঁজ হয়েছেন। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা রাতে এ বিষয়টি নিশ্চিত হন। কিন্তু কোনো ডুবুরি না থাকায় রাতে তারা অভিযান চালাতে পারেননি। সকালে খুলনা থেকে ডুবুরি আসার আগেই স্থানীয় লোকজন দুজনের লাশ উদ্ধার করে।

এই ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় শ্রীপুর উপজেলা চেয়ারম্যান রাজনকে সংবর্ধনা প্রদান

টাঙ্গাইলে সেনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বাবা-ছেলে আটক, উদ্ধার ইয়াবা ও নগদ অর্থ

টেকনাফে সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন

পায়ের উপর পা তুলে বসাকে কেন্দ্র করে সংঘর্ষে এক জন নিহত

মাগুরায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

বাড়ি তৈরীতে কোথায় কি ক্যামিকেল ব্যবহার করবেন?

মাগুরার শ্রীপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত

মাগুরায় রাজাকার ঘৃণা স্তম্ভে জুতা–স্যান্ডেল ও থুতু নিক্ষেপ

টাঙ্গাইলের কালিহাতীতে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

মাগুরার শ্রীপুরে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত