Saturday , 22 June 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

জোড়া খুনের ঘটনায় অভিযুক্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার

প্রতিবেদক
Btech News
June 22, 2024 4:27 pm

মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামের জোড়া খুনের ঘটনায় অভিযুক্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের হাতে গ্রেফতারকৃতরা হচ্ছেন, পানিঘাটা গ্রামের মৃত জয়দার মোল্যার ছেলে আব্বাস মোল্যা এবং নুরুল হকের ছেলে রজব আলী।

২০২৩ সালের ৩০ ডিসেম্বর রাত ৯টার দিকে পানিঘাটা গ্রামের মধ্যপাড়ার কৃষক মনজু মোল্যার ছেলে সবুজ মোল্যা (৩০) ও হৃদয় হোসেন (১৭) কে ডাব খাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে গ্রামের মধ্যে ঢোকচান্দের মাঠে নিয়ে তারা জবাই করে হত্যা করে। পুরণো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয় বলে জানা যায়।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পরদিন সকালে এলাকাবাসী ঢোকচান্দের মাঠে লাশ দুটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধারের পাশাপাশি ওইদিনই মহম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় ইতোপূর্বে দায়েরকৃত মামলার এজাহার নামীয় চার আসামীকে পুলিশ গ্রেফতার করে। তদের মধ্যে আশিক নামে এক আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।মাগুরা জেলা গোয়েন্দা শাখা এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল অভিযান পরিচালনা করে মামলার অন্যতম পলাতক আসামী আব্বাস (৩৫) ও রজব আলী (৩০) ১৫ জুন মধ্যরাতে ফরিদপুর জেলার বোয়ালমারী থানা এলাকা হতে গ্রেপ্তার করে। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হবে। হত্যাকাণ্ডের সহযোগী অপরাপর পলাতক আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে মাগুরা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা গেছে।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পায়ের উপর পা তুলে বসাকে কেন্দ্র করে সংঘর্ষে এক জন নিহত

মাগুরায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জনসমাবেশ!

মাগুরা প্রেসক্লাবে নতুন ৩ জন কে আজীবন সদস্য প্রদান

কালিহাতীতে আশা শিক্ষা কর্মসূচির ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কালিহাতীতে দুর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা ও সরকারি অনুদান প্রদান।

মাগুরায় ব্যবসায়ী ও উদ্যোক্তা সন্মেলন অনুষ্ঠিত

টাঙ্গাইলে সেনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বাবা-ছেলে আটক, উদ্ধার ইয়াবা ও নগদ অর্থ

কালিহাতীতে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় ভক্তিময় উৎসব

মাগুরায় দুদকের পিপিকে সংবর্ধনা প্রদান করলো শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজ!

মাগুরায় ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন