Monday , 13 January 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

টাঙ্গাইল শিল্পকলা একাডেমিতে লোকসংগীত ও সাংস্কৃতিক সন্ধ্যা

প্রতিবেদক
Btech News
January 13, 2025 4:20 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। লোকসংগীত, নৃত্য এবং সং যাত্রার সুরমধুর পরিবেশনায় এই সন্ধ্যা দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (সচিব) ড. সৈয়দ জামিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. এরশাদ হাসানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে কালিহাতীর শিল্পগোষ্ঠী দল লোকসংগীত, নৃত্য এবং সং যাত্রা পরিবেশন করে।

১১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী এ আয়োজনের দ্বিতীয় দিনের পরিবেশনায় গানের সুর ও নৃত্যের ছন্দ দর্শকদের হৃদয় স্পর্শ করে। সং যাত্রার প্রাণবন্ত উপস্থাপনা মঞ্চে প্রাণের ছোঁয়া এনে দেয়।

দর্শকরা অনুষ্ঠান শেষে জানান, এ ধরনের আয়োজন সাংস্কৃতিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুরো পরিবেশনা জুড়েই ছিল সুরের মাধুর্য ও সৃজনশীলতার এক অনন্য মিশ্রণ।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে প্রথম লাল পতাকা উড়িয়ে হাসিনার বিদায় ঘন্টা বাজায় মাগুরার শহীদ রাব্বী

মেঘনায় বালু উত্তোলনকালে বাল্কহেড-ড্রেজারসহ আটক ৩৫।।

মাগুরায় বোবা কিশোরীকে ধর্ষণ! আটক ২ ধর্ষক।

দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক দেশ গড়তে সবাই সোচ্চার হউন -মাগুরার পথসভায় নাহিদ ইসলাম

মাগুরার শ্রীপুরে বিএনপির উদ্যোগে গণ অভ্যূত্থানের ১ম বার্ষিকী উপলক্ষে বিজয় র‍্যালি অনুষ্ঠিত

আলোচিত শিশু আছিয়ার বাড়িতে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন

পায়ের উপর পা তুলে বসাকে কেন্দ্র করে সংঘর্ষে এক জন নিহত

মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠিত

ফেইক আইডির বিরুদ্ধে ডিবির অভিযান মহম্মদপুরে শিক্ষক সহ আটক ৪