Tuesday , 22 October 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

টাঙ্গাইলে ডিবি পুলিশের অভিযানে ১,৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
Btech News
October 22, 2024 7:53 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

 

টাঙ্গাইল জেলার গোপালপুর থানাধীন নলিন বাজার এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানের ধারাবাহিকতায় ডিবি (দক্ষিণ) পুলিশের একটি চৌকস দল সফল অভিযান পরিচালনা করেছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গোপালপুর থানার শাখারিয়া গ্রামের মোঃ মনিরুজ্জামানের বাড়িতে মাদক ব্যবসায়ীরা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

 

টাঙ্গাইল পুলিশ সুপারের প্রেস রিলিজের ভিত্তিতে জানা যায়, ডিবি (দক্ষিণ) পুলিশের টিম দ্রুত ওই স্থানে অভিযান পরিচালনা করে ২১ অক্টোবর সকালে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন মোসাঃ নুরজাহান খাতুন (৪৮) ও মোঃ রোকনুজ্জামান রোকন খান (৩০)। নুরজাহানের হেফাজত থেকে ১,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪,২০,০০০ টাকা।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় গোপালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৬, তারিখঃ- ২১/১০/২০২৪)।

 

এ অভিযান সফলভাবে পরিচালনার জন্য টাঙ্গাইল জেলা পুলিশ ধন্যবাদ ও প্রশংসা পেয়েছে।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াশালে ট্রাক নষ্ট হয়ে ২ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ

টাঙ্গাইলে তিন দশকের পথচলায় উৎসব মুখরিত দৈনিক মজলুমের কণ্ঠ

কালিহাতীর আউলিয়াবাদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক দোকান পুড়ে ছাই

কালিহাতীতে আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা বিষয়ে ওসির মতবিনিময় সভা

নারীদের অধিকার আদায়ে নিজেদের আরো যোগ্য করে গড়ে তুলতে হবে – মাগুরায় বিএনপির দিনব্যাপী কর্মশালায় তারেক রহমান

মাগুরায় সামাজিক কোন্দলে ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শনে জেলা জামায়াতের আমীরসহ নেতৃবৃন্দ

মাগুরায় লাঠি খেলার উদ্বোধন করলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা!

টাঙ্গাইলে তুলার বস্তায় ৪৯ কেজি গাঁজা আটক, ট্রাকচালকসহ গ্রেপ্তার ৩

মাগুরায় মিথ্যা অপপ্রচার ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন!

কালিহাতীতে বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল