Monday , 1 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

টাঙ্গাইলে তিন দশকের পথচলায় উৎসব মুখরিত দৈনিক মজলুমের কণ্ঠ

প্রতিবেদক
Btech News
September 1, 2025 5:06 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

মওলানা ভাসানীর আদর্শে প্রতিষ্ঠিত দৈনিক মজলুমের কণ্ঠ ৩০ বছর অতিক্রম করে ৩১ বছরে পদার্পণ করেছে।
এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম আল সালাউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফ আলী ও কালিহাতী পৌরসভার উচ্চমান সহকারী রফিকুল ইসলাম।

দৈনিক মজলুমের কণ্ঠ-এর কালিহাতী উপজেলা প্রতিনিধি সোহেল রানার আয়োজনে ও সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস, সিনিয়র সাংবাদিক শাহ আলম, তারেক আহমেদ, বর্তমান সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টন, সিনিয়র সাংবাদিক মীর আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, রাইসুল ইসলাম লিটন, আব্দুস সাত্তার, এম এম হেলাল বাদশা, নুরনবী রবিন, সাংবাদিক শুভ্র মজুমদার, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি সৈয়দ মহসীন হাবিব সবুজ, কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহ আলমসহ স্থানীয় গণমাধ্যমের অসংখ্য প্রতিনিধি।

বক্তারা বলেন, মজলুমের কণ্ঠ দীর্ঘ তিন দশক ধরে সত্য প্রকাশ, ন্যায় প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে নিরলস ভূমিকা রেখে আসছে। ভাসানীর আদর্শে অনুপ্রাণিত এই পত্রিকা আগামীতেও জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ ভাগাভাগি করে নেন উপস্থিত অতিথি ও সাংবাদিকবৃন্দ।

 

শেয়ার করুন

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

কালিহাতীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

মাগুরায় বিচারকের বাড়ি থেকে গরু চুরি

নওগাঁয় পৈত্রিক সম্পত্তি হাতিয়ে নিতে স্বাক্ষর জাল, দুদকে অভিযোগ

টাঙ্গাইলে জেটেবের নবগঠিত আহ্বায়ক কমিটির সাংবাদিকদের সাথে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাগুরায় মাদরাসাতু আহমাদ শাখার উদ্বোধন

পবিত্র কোরআন শরীফের পরে সত্য হিসেবে মানুষ সংবাদপত্রকে মনে করতো – বিটিভি মহা পরিচালক

কাল প্রত্যাহার হচ্ছে জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন !

মাগুরায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

কালিহাতীর বল্লা কালী মন্দির ও মহাশ্মশান সম্পাই নদীর ভাঙনের হুমকিতে

মাগুরায় সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা