Monday , 1 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

টাঙ্গাইলের কালিহাতীতে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপদ পানি পরিকল্পনা নিয়ে কর্মশালা

প্রতিবেদক
Btech News
September 1, 2025 2:29 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করে কালিহাতী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সহযোগিতা করে কালিহাতী পৌরসভা।

কর্মশালায় সভাপতিত্ব করেন, পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম। তিনি বলেন, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি সরবরাহ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ ও পরিচ্ছন্ন নগর পরিবেশ গড়ে তোলা সম্ভব। এজন্য পৌরসভা, স্থানীয় সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের পরিচালক মো. নজরুল ইসলাম মিয়া।
বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন, উক্ত প্রকল্পের সহকারী প্রকৌশলী এস এম শাহীন, পৌরসভার প্রকৌশলী মোশারফ হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর, পৌরসভার হিসাব রক্ষক মো. ছানোয়ার হোসেন, পৌরসভার সিনিয়র অফিস সহকারী রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরা যুগান্তর পত্রিকার রজত জয়ন্তী উদযাপিত।

চট্টগ্রাম মিরসরাইতে বিএনপির ৫ নেতা বহিষ্কার

টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বেনজীর আহমেদ টিটো।

৫৭ জন সেনা কর্মকর্তা হত্যার দ্বায়ে শেখ হাসিনার ৫৭ বার ফাসি হবে- আমান উল্লাহ আমান

নওগাঁয় প্রশাসনের অনুমোতি ছাড়াই স্কুল মাঠ দখল করে বাণিজ্য মেলা

মাগুরায় সাজা প্রাপ্ত আসামী আটক

“সম্প্রীতি নষ্ট করলে ছাড় নয়”- মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহন শরীফ

শ্রীপুরে চেতনানাশক প্রয়োগে লুটের ঘটনা নিয়ে অপপ্রচার বিষয়ে পুলিশের প্রেস ব্রিফিং!

কালিহাতীতে সড়ক দুর্ঘটনা: দ্রুতগতির গাড়ির চাপায় দুই বন্ধুর মৃত্যু