Sunday , 20 April 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

টাঙ্গাইলের মির্জাপুরে কুরণীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার মইনের হোন্ডা ছিনতাই

প্রতিবেদক
Btech News
April 20, 2025 7:50 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মির্জাপুরে কুরণী এলাকায় ভয়াবহ ছিনতাইয়ের শিকার হয়েছেন এক টেক্সটাইল ইঞ্জিনিয়ার। শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে গাজীপুরের চন্দ্রা থেকে অফিস শেষে নিজ বাড়ি মির্জাপুরের পাকুল্লায় ফেরার পথে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইঞ্জিনিয়ার মঈন তার ব্যবহৃত সুজুকি জিগজাগ মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। মির্জাপুরের কুরণী এলাকায় পৌঁছাতেই একটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তাকে অনুসরণ করতে থাকে। বিষয়টি আঁচ করতে পেরে গতি বাড়ালেও সামনে থাকা একটি ট্রাকের কারণে তাকে ধীর হতে হয়। এ সময় চলন্ত অবস্থায় ছিনতাইকারীরা তার হাতে ও পায়ে ছুরিকাঘাত করে।

আহত অবস্থায় মঈন বাধ্য হয়ে মোটরসাইকেল থামান। এরপরই ছিনতাইকারীরা তার মোটরসাইকেল, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। উক্ত মানিব্যাগে তার অফিসিয়াল পরিচয়পত্রও ছিল।

রক্তাক্ত অবস্থায় মঈন সামনে থাকা একটি ট্রাককে সিগন্যাল দিয়ে থামান এবং সহায়তা চেয়ে জামুর্কী সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন। পরে তিনি তার অভিভাবককে ঘটনার কথা জানান।

ঘটনার পরপরই মইনের মামা, সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজ কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়ার মাধ্যমে বিষয়টি মির্জাপুর থানাকে অবহিত করেন। তিনি নিজেও মির্জাপুর থানার ওসির সঙ্গে যোগাযোগ করেন।

মির্জাপুর থানার ওসি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এরপর ওসির নির্দেশে পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে ইঞ্জিনিয়ার মঈনের সঙ্গে দেখা করে ঘটনার বিস্তারিত জানতে পারেন।

হাসপাতাল কর্তৃপক্ষ মঈনের হাতে ও পায়ে দুটি করে সেলাই দিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেয়।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ ০১ জন আসামী গ্রেফতার

টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে প্রাণ গেল একজনের

মাগুরায় উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

কালিহাতীতে আয়ান এডুকেশন একাডেমির তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কালিহাতীর বাংড়া’তে বিপদজনক অবস্থায় দাঁড়িয়ে থাকা মরা আমগাছ: বড় দুর্ঘটনার শঙ্কা

কালিহাতীতে আশা শিক্ষা কর্মসূচির ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাগুরার মহম্মদপুরে জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ ও মিছিল

মাগুরার শ্রীপুরে ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কক্সবাজার কারাগারে ফিরেছে শৃঙ্খলা

মাঠে ফিরেই এমবাপের জোড়া গোল!