Sunday , 8 September 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

টেকনাফে নাফনদীতে ভাসমান ব্যাগে মিললো গ্রেনেড

প্রতিবেদক
Btech News
September 8, 2024 8:56 pm

জিয়াবুল হক, টেকনাফ, কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফের নাফনদীতে ভাসমান অবস্থায় একটি ব্যাগে মিলেছে হ্যান্ড গ্রেনেড। এটি স্থানীয় জেলেরা উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ ২( বিজিবি)র কাছে হস্তান্তর করেছেন।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালের দিকে টেকনাফ উপজেলার নাফনদীর সাবরাং পয়েন্ট থেকে গ্রেনেডটি উদ্ধার হয় বলে জানিয়েছেন বিজিবি’র টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

হ্যান্ড গ্রেনেডটি কোন দেশের তৈরি এবং কোথায় থেকে ব্যাগটি ভেসে এসেছে এ ব্যাপারে তথ্য নিশ্চিত করতে পারেননি তিনি।

স্থানীয়দের বরাতে লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, ৮ সেপ্টেম্বর রোববার সকালে টেকনাফ উপজেলার নাফনদীর সাবরাং পয়েন্টে একটি ব্যাগ ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। তারা ব্যাগটি নদী থেকে তুলে আনেন।

ব্যাগটি খুললে তার ভেতর গ্রেনেড দেখতে পান তারা। জেলেরা গ্রেনেড উদ্ধারের তথ্য বিজিবি’র সংশ্লিষ্টদের অবহিত করেন। বিজিবি’র একটি দল ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি নিজেদের হেফাজতে নিয়েছে।

 

গ্রেনেডটি কোন দেশের তৈরি এবং ব্যাগটি কোথায় থেকে এবং কীভাবে নদীতে ভেসে এসেছে এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য নেই।’

মহিউদ্দীন আহমেদ আরও বলেন, ‘উদ্ধার হওয়া হ্যান্ড গ্রেনেডটি বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে।’

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

টাঙ্গাইলের কালিহাতীর বাংড়া’র হেড মাস্টারের মেয়ে সৈয়দা জোবাইদা যুথি’র দাফন সম্পন্ন

মাগুরায় পৌর গোরস্থান এতিমখানায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ

মাগুরায় এক বুদ্ধি প্রতিবন্ধী মহিলা ধর্ষণের শিকার! থানায় মামলা, আটক-২

পলাশে সড়কের নকশা পরিবর্তনের দাবিতে মানববন্ধন।

কালিহাতীতে শীতকালীন সবজি চাষে কর্মচাঞ্চল্যে মুখর কৃষকরা

কালিহাতী উপজেলা মহিলা দলের উদ্যোগে নারীদের মধ্যে তারেক রহমানের ৩১ দফা প্রচারে কর্মী সভা অনুষ্ঠিত

নরসিংদীর ঘোড়াশালে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

মাগুরায় “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মাগুরায় মেডিকেল কলেজ থাকবে – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

কালিহাতীতে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন, দোষীদের বিচার দাবী