Saturday , 23 November 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

বগুড়া লেখক চক্র পুরস্কার পেলেন ৬ কবি সাহিত্যিক “২৯ ও ৩০ নভেম্বর কবি সম্মেলন

প্রতিবেদক
Btech News
November 23, 2024 8:58 pm

বিশেষ প্রতিবেদক  :

বগুড়ায় দুই দিনব্যাপী কবি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কবি ও লেখকদের সংগঠন বগুড়া লেখক চক্রে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এই কবি সম্মেলনের আয়োজন করেছে সংগঠনটি। কবি সম্মেলনে ভারত ও বাংলাদেশের প্রায় শতাধিক কবি লেখক সাহিত্যিক অংশ নেবেন।

কবি সম্মেলন উপলক্ষে সংগঠনটি বিভিন্ন বিষয়ে অবদান রাখায় এ বছর ৬ জন কবি সাহিত্যিককে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান করছে। সংগঠনটি প্রেস বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে।
পুরস্কারপ্রাপ্তরা হলেন, কবিতায় জুয়েল মাজহার, কথাসাহিত্যে দিলারা মেসবাহ, প্রবন্ধসাহিত্যে অনীক মাহমুদ, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘একান্নবর্তী’ সম্পাদক শেলী সেনগুপ্তা, সাংবাদিকতায় রেজাউল হাসান রানু এবং গবেষণায় সানজিদা হক মিশু। বগুড়া লেখক চক্র ১৯৮৮ সালের ১৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৯ সাল থেকে পুরস্কার প্রদান করে আসছে।

বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক জানান, আগামী ২৯ ও ৩০ নভেম্বর সংগঠনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী কবি সম্মেলনের দ্বিতীয় দিন পুরস্কার প্রাপ্তদের ক্রেস্ট, উত্তরীয় এবং সম্মাননা পত্র প্রদান করা হবে।।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

হাসিনা সরকারের বিচারের দাবীতে কৃষকদলের বিক্ষোভ মিছিল।

মাগুরায় ইউনিয়ন জামায়াতের দ্বায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

মাগুরায় জামায়াতের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত

মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ষষ্ঠ দিনে গুরুত্বপূর্ণ চারজনের সাক্ষ্যগ্রহণ

১৬ বছর মানুষ ভয়ংকর ফ্যাস্টিট সরকারের নির্যাতনে ছিল- নিতাই রায় চৌধুরী

দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক দেশ গড়তে সবাই সোচ্চার হউন -মাগুরার পথসভায় নাহিদ ইসলাম

টাঙ্গাইলের কালিহাতীতে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপদ পানি পরিকল্পনা নিয়ে কর্মশালা

২০শে জুলাই থেকে আন্দোলনে নেতৃত্ব দেয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

“রক্তাক্ত-২৪” এর গণ অভ্যুত্থান স্মরণে মাগুরা জিয়া পরিষদের আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাগুরায় বৈষম্যের শিকার অনার্স-মাস্টার্স শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি পালন!