Wednesday , 10 July 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

বৃদ্ধকে জনসম্মুখে মাথা ন্যাড়া করায় আটক ত্রিনাথ শীল!

প্রতিবেদক
Btech News
July 10, 2024 2:25 pm

বিশেষ প্রতিনিধি:

মাগুরার মহম্মদপুরে পকেটমার সন্দেহে জয়নাল শেখ (৫০) নামে এক বৃদ্ধকে জনসম্মুখে মাথা ন্যাড়াসহ গোঁফ কেটে দেওয়া হয়েছে।গত মঙ্গলবার বিকেলে উপজেলার দীঘা ইউনিয়নের নাগড়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও মহম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, দীঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফলোশিয়া গ্রামের প্রয়াত হিরু মিয়ার ছেলে আলী রেজার পকেট থেকে টাকা বের করে নেওয়ার অভিযোগে জয়নাল শেখ (৫০) নামে এক ব্যক্তিকে স্থানীয়রা ধরে রাখেন। পরে স্থানীয় কয়েকজন প্রকাশ্যে তার মাথার চুল ও গোঁফ কেটে ন্যাড়া করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে প্রচার করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধ জয়নাল শেখকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠলে মাথার চুল ও গোঁফ কেটে ন্যাড়া করার অপরাধে ত্রিনাথ শীল(৪৫)কে গতকাল রাতেই মহম্মদপুর থানা পুলিশ আটক করে।

ত্রিনাথ শীল দীঘা উত্তরপাড়ার মৃত সুধীর কুমার শীলের ছেলে এবং দীঘা উত্তরপাড়ার শিশীর রায়ের জামাই।

উল্লেখ্য ত্রিনাথ শীল পূর্বে মহম্মদপুর থানার একাধিকবার মাদক মামলায় গ্রেফতার হয়েছেন ।

মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম বলেন, পকেটমার এবং মাথা ন্যাড়াসহ চুল, গোঁফ কাটার সঙ্গে জরিত ত্রিনাথ শীলকে(মোট২জনকেই) আটক করে আজ ১০/০৭/২০২৪ বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

বিদায়ী মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলামকে সংবর্ধনা

জোড়া খুনের ঘটনায় অভিযুক্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার

টাঙ্গাইলের কালিহাতীতে ৩০ লাখ টাকা যৌতুক না পেয়ে নির্যাতন, সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগীর হাহাকার

মাগুরায় সোনালী ব্যাংক থেকে জাল নোট প্রদানের অভিযোগ!

মাগুরায় জামায়াতে ইসলামীর দ্বায়িত্বশীল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

মাগুরায় জামায়াতে ইসলামীর অমুসলিম দ্বায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

মাগুরায় জুলাই গনঅভ্যুথান দিবস সমুহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মাগুরার শালিখায় ভোট কেন্দ্রের দায়িত্বশীলদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত।

মাগুরায় দুই সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন