Tuesday , 2 July 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরা পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি পালন

প্রতিবেদক
Btech News
July 2, 2024 3:02 pm

সাইফুল্লাহ :

মাগুরা পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা মঙ্গলবার সকালে তাদের কার্যালয় প্রাঙ্গনে কর্মবিরতি কর্মসুচি পালন করে। এ সময় বক্তরা বলেন,

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি সমুহকে একীভূতকরণসহ অভিন্ন চাকুরী বিধি বাস্তবায়ন এবং সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকুরী নিয়মিতকরণের দাবি ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের উপর নির্যাতন – নিপীড়ন শোষন এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড কতৃক মানহীন বৈদ্যুতিক মালামাল ক্রয়ের কারনে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি পাওয়ায় দেশের ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা কর্মচারী গত ৫ মে জরুরী বিদ্যুৎ সেবা চালু রেখে কর্মবিরতিতে নামে এবং স্মারকলিপি প্রদান করে। এর ফলে বিআরবি সারা দেশে সাময়িক বরখাস্থ, সংযুক্তি, স্ট্যান্ড রিলিজ ও হয়রানীমূলক বদলী শুরু করে।

 

এ কারনে আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় যৌতিক যে কোন দাবি পূরনে প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগের নির্দেশনা উপেক্ষা করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কতৃক পল্লী বিদ্যুৎ সমিতি সমুহে নির্যাতন বন্ধের দাবিতে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির তিন শতাধিক কর্মকর্তা তাদের অফিস প্রাঙ্গনে জড় হয়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতির সাথে মানব বন্ধন করে। এসময় বক্তব্য রাখেন মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রঞ্জন কুমার ঘোষ, ডিজিএম মোঃ রাহাত,ডিজিএম আলোমগীর হোসেন, এজিএম মাসুদ রানা, বিলিং সহকারি শাহনাজসহ আরো অনেকে।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মহান বিজয় দিবস উপলক্ষে কালিহাতীতে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাগুরায় বৃষ্টির পানিতে মাছ মারতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ১ ব্যক্তির মৃত্যু! 

মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক কর্মী সম্মেন অনুষ্ঠিত

মাগুরায় দু’টি পাইপগান ও দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার!

মাগুরা জেলা আইন- শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরায় ঐতিহাসিক তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাগুরায় শহর জামায়াতের বর্ণাঢ্য মোটরসাইকেলর্্যালী ও পথসভা অনুষ্ঠিত

মাগুরায় ২৭ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দিলো জেলা প্রশাসন

মাগুরায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চট্টগ্রাম মিরসরাইতে বিএনপির ৫ নেতা বহিষ্কার