Sunday , 2 March 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

প্রতিবেদক
Btech News
March 2, 2025 6:00 pm

মোঃ সাইফুল্লাহ:

মাগুরা মেডিকেল কলেজ বন্ধকরে একিভুত করার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল, মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা।

রবিবার দুপুরে অনুষ্ঠিত কর্মসূচি থেকে তারা মাগুরা মেডিকেল কলেজ বন্ধ করা হলে বৃহত্তর কঠোর আন্দোলনের ঘোষণা দেন। দুপুরে শহরে বিক্ষোভ মিছিল শেষে ভায়নার মোড়ে মানববন্ধন করে অবরোধ করে বিক্ষুব্ধরা।

অবরোধের ফলে ঢাকা-যশোর মহাসড়ক ও ঢাকা- চুয়াডাঙ্গা মহাসড়ক প্রায় ১ ঘন্টা বন্ধ হয়ে যায়। এতে শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

 

এর আগে বেলা ১১টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম বি বাকের, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান আমিনুর রহমান পিকুল ও আলমগীর হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোঃ সেলিম ও মাগুরা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক দীপ্ত দেব, শেষ বর্ষের ছাত্র নইমুল হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্য রাখেন।

 

বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি টিম সম্প্রতি মিথ্যা অভিযোগের ভিত্তিতে সাত বছর আগে প্রতিষ্ঠিত মাগুরা মেডিকেল কলেজ কে বন্ধ করে অন্য মেডিকেল কলেজের সঙ্গে একইভূত করার ষড়যন্ত্র শুরু করেছে। এর ফলে মাগুরাবাসীর দীর্ঘদিনের উন্নত চিকিৎসা ব্যবস্থার আশাআকাংখার অপমৃত্যু হবে।

তারা অবিলম্বে এ ধরনের ষড়যন্ত্র থেকে সরকার সরে না আসলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন। একইসঙ্গে অতি দ্রুত মাগুরা মেডিকেল কলেজ কে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় মেডিকেল কলেজ বন্ধের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

মাগুরায় জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন ও গণসংযোগ অনুষ্ঠিত

মাগুরায় মাহে রমজানের পবিত্রতা রক্ষায় শিবির ও জামায়াতের বর্নাঢ্য র্র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

মাগুরায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে প্রেসক্লাবের শুভেচ্ছা

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে কালিহাতীতে আনসার ভিডিপি মোতায়েন

মাগুরায় সেনা অভিযানে অস্ত্রসহ আটক দুই।

মাগুরায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

মাগুরায় সেনাবাহিনীর অভিযানে পাঁচ জিম্মি উদ্ধার।

মাগুরায় বিচারকের বাড়ি থেকে গরু চুরি

কালিহাতীতে দামোদর মাসের সমাপ্তি উপলক্ষে ভক্তসেবা ও দীপদান উৎসব