Friday , 14 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
Btech News
November 14, 2025 3:17 pm

মোঃ সাইফুল্লাহ:

মাগুরায় জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে নির্বাচনের পূর্বেই গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন, পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবীসহ ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে শুক্রবার ১৪ (নভেম্বর) জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক নোমানী ময়দান থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আবার নোমানী ময়দানে গিয়ে শেষ হয়।

জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু’র নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, যশোর- কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য, মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী সহকারী অধ্যাপক মাওলানা মশিউর রহমান ও মাওলানা মারুফ কারখী,জেলা জামায়াতের অফিস সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কবীর হুসাইন,জেলা জামায়াতের শুরা সদস্য সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, সদর উপজেলা আমীর ও মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ ফারুক হুসাইন, পৌর আমীর অধ্যাপক আশরাফুল আলম,ইসলামী ছাত্র শিবিরে মাগুরা জেলা শাখার সেক্রেটারী মোঃ কুতুবউদ্দিন, শ্রীপুর উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান,সেক্রেটারী ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমানসহ অন্যরা।
মিছিলটি ভায়নার মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু’র সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখী সঞ্চালনায় বক্তব্য রাখেন মাগুরা -১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন, মাগুরা -২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ পদপ্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা শাখার সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক ফারুক হুসাইন, পৌর আমীর সহকারী অধ্যাপক আশরাফুল আলম, শিবিরের জেলা সেক্রেটারী মোঃ কুতুবউদ্দিনসহ অন্যরা।

বক্তরা বলেন- আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে, নির্বাচনের পূর্বেই গণভোট দিতে হবে, জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবী দ্রুত বাস্তবায়ন করতে হবে, তা না করলে আগামীতে আরো দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় অতর্কিত হামলায় পল্লী বিদ্যুতের কর্মকর্তাসহ আহত ৩, গাড়ি ভাঙচুর!

কালিহাতীতে ঈদে মিলাদুন্নবীর ১২ দিনব্যাপী মিলাদ মাহফিলের সমাপনী ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত।

মাগুরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মাগুরায় গয়েশপুর ইউনিয়ন কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মাগুরায় শ্রীপুর উপজেলা চেয়ারম্যান রাজনকে সংবর্ধনা প্রদান

ঘোড়াশালে পূজা মন্ডবে ড.মঈন খানের পক্ষ থেকে মকবুল হোসেন রতনের শুভেচ্ছা বিনিময়

কালিহাতীতে মানবাধিকার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি শাহ আলম, সম্পাদক আনন্দ মোহন দত্ত

মাগুরার শ্রীপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত

মাগুরায় সোনালী ব্যাংক থেকে জাল নোট প্রদানের অভিযোগ!

কালিহাতীর সিলিমপুরে ৬৮তম তারকব্রহ্ম হরিনাম মহানামযজ্ঞ: ভক্তিসুধার সুধাবর্ষণে আধ্যাত্মিক মহিমা