মোঃ সাইফুল্লাহ:
মাগুরায় জৃলাই -গণ অভ্যুাত্থানের ১ম বার্ষিকী পালন উপলক্ষ্যে নানা আয়োজনে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল, আলোচনা সভা ও শুকরানা নামাজ আদায়সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার বেলা ১১টায় মাগুরার ঐতিহ্যবাহী ভায়নার মোড় থেকে জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম বি বাকের, সাবেক আমীর আলহাজ্ব আব্দুল মতিন, অধ্যাপক ড. আলমগীর বি নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমানের নেতৃত্বে গণ মিছিল শুরু শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভায়নার মোড়ে এসে গণসমাবেশে মিলিত হয়।
জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য মাগুরা -২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এম বি বাকের, সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চল সহকারী পরিচালক মাগুরা -১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন ও অধ্যপক ড. আলমগীর বিশ্বাস, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, শিবিরের জেলাি সভাপতি মোঃ আশিকুর রহমান সহ অন্যরা। গণসমাবেশ শেষে জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম বি বাকেরের ইমামীতে ২ রাকাআত শুকরানা নামাজ আদায় করে গণমিছিলে আগত জামায়াত শিবিরে নেতা কর্মীরা।
নামাজ শেষে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও দেশ ও জাতীর মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


















