Monday , 24 March 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় ভোক্তা অধিকার এর অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা।

প্রতিবেদক
Btech News
March 24, 2025 6:02 pm

নাঈমুর রহমান :

আজ ২৪ মার্চ, ২০২৫ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার সৈয়দ আতর আলী রোডে বেবী প্লাজায় অভিযান পরিচালিত হয়।বেলা ১২.০০টা থেকে ২.৩০ পর্যন্ত পরিচালিত অভিযানে বিভিন্ন কাপড় ও গার্মেন্টস পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

এসময় মেসার্স অন্তরা পয়েন্ট নামক প্রতিষ্ঠানে তদারকিতে বিভিন্ন দেশি পণ্য বিদেশি বলে বিক্রয়, পণ্যের ক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও অন্যান্য অপরাধে অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ২০,০০০/- টাকা জরিমানা করা হয়।

এছাড়া অপর একটি প্রতিষ্ঠান মেসার্স নিউ ফ্যাশানকে বাংলাদেশি পণ্য ইন্ডিয়ান বলে বিক্রয়, ইন্ডিয়ান ট্যাগ লাগানো ও অতিরিক্ত প্রাইস ট্যাগ লাগানোসহ অন্যান্য অপরাধে উক্ত প্রতিষ্ঠানটিকেও ৪৫ ধারায় ২০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।

অভিযানে ০২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে মোট ৪০,০০০/- টাকা জরিমানা করা হয়।

কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করে ও ক্রেতা ভোক্তাদের সাথে খারাপ ব্যবহার না করে সে বিষয়ে সতর্ক করা হয় এবং মার্কেট কমিটির মাধ্যমে সবাইকে নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ।সার্বিক সহযোগিতায় ছিলেন ছাত্র প্রতিনিধি মো: নাসিম, মো: হুসাইন ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় শহর জামায়াতের বর্ণাঢ্য মোটরসাইকেলর্্যালী ও পথসভা অনুষ্ঠিত

মাগুরায় এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জেলা ছাত্রদলের পরীক্ষাসামগ্রী সংবর্ধনা

মাগুরায় “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

মাগুরায় তারুণ্যের উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে সেনা অভিযানে হুজি সদস্য আটক!

আসন্ন রমজান উপলক্ষে মাগুরা শহরে দ্রব্য মুল্য নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান।

কালিহাতীতে বল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এরশাদ আলী বিএসসি আর নেই

কালিহাতীর আউলিয়াবাদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক দোকান পুড়ে ছাই

কালিহাতীতে বাথরুমের ট্যাংকি থেকে লাশ উদ্ধার: ১৫ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার

স্বৈরাচারী হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে- ——মাগুরার রুকন সম্মেলনে মোবারক হুসাইন