Friday , 19 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় সরকারি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত ৩ জন গ্রেফতার

প্রতিবেদক
Btech News
December 19, 2025 6:50 pm

বিশেষ  প্রতিনিধি :-

মাত্র ৪ টি ইয়াবা এবং দুটি ফেনসিডিলের বিনিময়ে নিষিদ্ধ একটি ছাত্র সংগঠনের নেতার নির্দেশে মাগুরার দুটি সরকারি অফিসে পেট্রোল বোমা দিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত ৩ জনকে পুলিশ আটক করেছে।

শুক্রবার বিকেলে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিরাজুল ইসলাম জানান, গত ৬ ডিসেম্বর রাতে মাগুরা এসিল্যান্ড অফিস ও জেলা সাব রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা দিয়ে কয়েকটি কক্ষে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তাদেরকে ধরতে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশিকুর রহমানের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে শুক্রবার ভোররাতে এ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

আটকৃতরা হচ্ছেন শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামের ইমরান শেখ এর পুত্র রায়হান শেখ (২০) ও রবিন শেখ (১৯) এবং নোমানী ময়দান এলাকার শাহিন হাসানের পুত্র হাসিবুল হাসান (২০)। এরা নিষিদ্ধ ছাত্রলীগের সবাই কর্মী। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা এবং ফেনসিডিলের বিনিময়ে এ ধরনের নাশকতার দায়িত্ব নিয়েছে বলে জানান। তাদের বিরুদ্ধে সদর থানায় নাশকতার মামলা রুজু হয়েছে। তদন্তের স্বার্থে নির্দেশ দাতাদের নাম প্রকাশ করা থেকে বিরত থাকেন পুলিশ। তাদেরকে আদালতে পাঠালে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় দ্বারিয়াপুর দরবার শরীফে ইছালে সওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মাগুরায় ধর্ষণ ও শারিরিক নির্যাতনের স্বীকার শিশুর পাশে মনোয়ার হোসেন খান।

মাগুরায় ৮৭ ফাউন্ডেশনের ৫ম সাধারণ সভা ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা প্রদান

মাগুরায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

টয়লেট শেষে হাত না ধুয়ে খাবার তৈরি করে বরফির কর্মীরা।

আগামীর করণীয় সম্পর্কে মাগুরা পৌর বিএনপির আলোচনা সভা।

মাগুরায় নানা অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অবাঞ্চিত ঘোষণা করে মানববন্ধন

মাগুরায় একজনকে কুপিয়ে হত্যা।

মাগুরায় বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত