Thursday , 29 May 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় সেনাবাহিনীর অভিযানে পাঁচ জিম্মি উদ্ধার।

প্রতিবেদক
Btech News
May 29, 2025 1:35 am

বিশেষ প্রতিনিধি:

মাগুরায় জিম্মি করে নির্যাতন ও ১০ লক্ষ টাকা  মুক্তিপণ দাবির অভিযোগে এক যুবককে  আটক করেছে  যৌথ বাহিনী। আটক ব্যক্তির নাম  ইশতিয়াক আহমেদ শান্ত (২৭)। সে পৌরসভার সাজিয়াড়া এলাকার মোঃ রফিক বিশ্বাসের ছেলে। এসময় জিম্মিদশা থেকে উদ্ধার করা হয় গোপালগঞ্জ এর অপহৃত  পাঁচ যুবককে।

 

উদ্ধার হওয়া যুবকেরা হলেন   গোপালগঞ্জ সদর উপজেলার বড়ফা গ্রামের রাজীব সরদার (২৪), হৃদয় সরদার (২১), বাবু শেখ (২৪), ওসমান শেখ (২৪) ও রিয়াদ ইসলাম (২৩)।

 

গত ২১ মে বিভিন্ন ধরণের ইলেক্ট্রনিক্স সামগ্রী বিক্রির উদ্দেশ্যে মাগুরায় আসেন এই পাঁচ যুবক। তাঁরা সাজিয়াড়া এলাকায় ‘এম এস ছাত্রাবাস’ নামে একটি মেসে দুটি কক্ষ ভাড়া নেয়। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকার ইশতিয়াক আহমেদ শান্তসহ ৮ থেকে ১০ জন তাঁদেরকে বাড়িতে জিম্মি করে নির্যাতন করে। তাঁদেরকে মারধোর করার পাশাপাশি হত্যার হুমকি দেওয়া হয়। পাশবিক নির্যাতনের ভিডিও ধারণ করে  বাড়িতে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায় করার চেষ্টা করে বলেও অভিযোগ করেন মুক্তি পাওয়া ওই পাঁচ যুবক।

 

মাগুরা সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, ওই যুবকদের আটকে মারধোর করার একটি ভিডিও চিত্র তাঁদের হাতে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, চার যুবককে পাশাপাশি দেওয়ালের দিকে দুহাত উঁচু করে দাড় করিয়ে একজন লাঠি দিয়ে তাঁদেরকে পেটানো হচ্ছে। বুধবার দুপুরে খবর পেয়ে সাজিয়াড়া গ্রামের ‘এম এস ছাত্রাবাস’ ও তাঁর পাশে মোঃ মহসিন নামে একজনের বাড়ি থেকে তালা ভেঙে ওই পাঁচ যুবককে উদ্ধার করা হয়। পরে এম এস ছাত্রাবাস নামে ওই মেস বাড়ি থেকে মাদক সেবনে ব্যবহৃত ফয়েল পেপার, কলকে, নির্যাতনে ব্যবহৃত লাঠি ও দেশীয় অস্ত্র জব্দ করে সেনাবাহিনী। রাত ১০টার দিকে আটক যুবক ও জব্দ করা মালামাল পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মাগুরা সদর থানার ওসি মোঃ আইয়ুব আলী সাংবাদিকদের জানান, সেনাবাহিনী ও পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই পাঁচ যুবককে উদ্ধার করে। মামলা হলে বিস্তারিত তথ্য জানান হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরার শ্রীপুরে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি।

মাগুরায় ছাত্রীকে শ্লীলতাহানীতে অভিযুক্ত শিক্ষকের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মাগুরার মহম্মদপুরে গৃহবধূকে নির্যাতন, গর্ভের সন্তান হত্যার অভিযোগ!

বিএনপির রাজনীতি মানুষের ভোটের অধিকারের রাজনীতি — বেনজীর আহমেদ টিটো

মাগুরায় স্বেচ্ছাসেবকদল নেতা জাপানের দাফন সম্পন্ন

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন কুয়েত প্রবাসি ও মিরসরাই সমিতির সাবেক সভাপতি মো: রহিম উদ্দিন ভুঁইয়া

প্রেমিকের বিশেষ অঙ্গ কেটে পালালেন প্রেমিকা, গুরুতর আহত প্রেমিক হাসপাতালে!

মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয় উদ্বোধন

মাগুরার শ্রীপুরে ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভাইয়ের ভাতায় নিজের নাম, অবহেলিত প্রকৃত বীর খোরশেদ আলমের আকুতি রাষ্ট্রীয় মর্যাদার