মাগুরা প্রতিনিধি :
প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকাল ১১ টাই মাগুরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলমায়তনে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এসম মোট ৬১ জনকে ১ বান ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা বিতরণ করা হয়।
মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নেছা সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান
মাগুরা ১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান তার বক্তব্যে বলেন, অসহায় দরিদ্র মানুষের কল্যাণে সরকার সবসময় কাজ করে যাচ্ছে। আমাদের সরকার অনেক প্রকল্প হাতে নিয়েছে যা দিন দিন বাস্তবায়ন হচ্ছে ।আমাদের লক্ষ্য এদেশের মানুষের সেবা করা। আমরা ক্ষমতায় আসেনি এখন ও আমরা দায়িত্ব নিয়েছি কেবলমাত্র। আমরা সবসময় মানুষের সেবা করতে চাই। সেবক হিসেবে এসেছি।


















