Saturday , 4 January 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরার আলোচিত সেই জোড়া শিশু মারা গেছে!

প্রতিবেদক
Btech News
January 4, 2025 10:38 am

মোঃ সাইফুল্লাহ:

মাগুরা শ্রীপুরের আলোচিত সেই জোড়া শিশু এক সপ্তাহ পর মারা গেছে। বৃহস্পতিবার ঢাকা শ্যামলী শিশু হাসপাতালে নেওয়া হয়৷ শুক্রবার সকাল ৯ টার দিকে ১ টি এবং দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে আসার পর অপর জোড়া লাগানো শিশু মারা যায়। শিশুটির ২ টি মাথা, ৪ টি হাত, ৩ টি পা, ১ টি পেট ও নাভী, ১ পায়ে ৮ টি আঙ্গুল ও ১ পুরুষাঙ্গ নিয়ে জোড়া লাগা অস্বাভাবিক শিশু জন্ম গ্রহন করে। পরিবারের লোকজন নাম রাখেন হাসান এবং হুসাইন।

প্রকাশ গত ২৮ ডিসেম্বর শনিবার রাতে মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চর চৌগাছী গ্রামের হানিফ ও মিতা দম্পতির ঘরে জোড়া শিশু জন্মগ্রহণ করে। শুক্রবার সকাল ৯ টার দিকে একটি শিশু ও দুপুরের দিকে অপর শিশু মারা যায়। এলাকায় তাদের মৃত্যুর খরব ছড়িয়ে পড়লে লোকজন শেষ দেখা দেখতে তাদের বাড়িতে ভীড় জমান।

শিশুর পিতা হানিফ শেখ জানান, জোড়া শিশু জন্মের প্রথমে দ্বারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। তারপর জোড়া শিশুর মাগুরা শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল হাইকে দেখাই। তিনি ফরিদপুর শিশু হাসপাতালে পাঠান। সেখান থেকে আমাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দেন। বৃহস্পতিবার ঢাকা শ্যামলী শিশু হাসপাতালে নেওয়ার পর ডাক্তার দেখাই। আজ সকালে একটি আর দুপুরে অপর শিশু মারা যায়। আমি ওদের আদর করে নাম রেখেছিলাম হাসান এবং হুসাইন। আল্লাহ আমাকে ৩ মেয়ের পর ছেলে সন্তান দিয়েছিলেন। তাও আমার রইলো না। শুক্রবার মাগরিব নামাজের পর ঘসিয়াল-চর চৌগাছী ঈদগাহ ময়দানে নামাজ জানাযা শেষে ঘসিয়াল-চর চৌগাছী সম্মিলিত কবরস্থানে দাফন করা হয়েছে।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কালিহাতীর সরিষা ক্ষেত: শীতের কুয়াশায় জড়ানো এক স্বপ্নপুরী

মাগুরায় গয়েশপুর ইউনিয়ন কৃষক সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইলের কালিহাতীতে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে কুরণীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার মইনের হোন্ডা ছিনতাই

মাগুরার শ্রীপুরে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ

সদ্য স্বীকৃতিপ্রাপ্ত জিআই পণ্য “মাগুরার হাজরাপুরী লিচু” লিচু মেলার উদ্বোধন

কালিহাতীর এলেঙ্গাতে মোল্লা স্টিল এন্ড আয়রণে দুর্ধর্ষ চুরি 

মাগুরার মহম্মদপুর ও শালিখায় নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

কালিহাতীতে দিনব্যাপী চলচ্চিত্র নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযানে বিএনপির নেতা সহ ৩৪ জন গ্রেপ্তার