Wednesday , 30 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরার শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা অফিসের পুরস্কার বিতরণ

প্রতিবেদক
Btech News
July 30, 2025 5:11 pm

মোঃ সাইফুল্লাহ:

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার দুপুরে ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি’র কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ‘পারফরম্যান্স বেজড গ্রান্ড ফর সেকেন্ডারি ইন্সটিটিউটশন স্কিম এসইডিপি প্রকল্পের আওতায় জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল গণি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, জেলা শিক্ষা অফিসের সহকারী স্কুল পরিদর্শক এএসএম মাজেদুর রহমান, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা ফয়জুর রহমান লাভু, অভিভাবক আবদুল আলীম, পুরস্কারপ্রাপ্ত ছাত্র রাফিউল ইসলাম রাফিসহ অন্যরা।

এ্যাকাডেমিক সুপারভাইজার মোঃ বাকী বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, অভিভাবক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এর আগে পুরস্কারপ্রাপ্তদের নিজ এ্যাকাউন্টে পুরস্কারের অর্থ প্রদান করা হয়।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

টাঙ্গাইলের কালিহাতীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

মাগুরায় নানা আয়োজনে নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা

মাগুরায় পাঁচ দফা দাবিতে ইন্টার্ন ডাক্তারদের মানববন্ধন অনুষ্ঠিত

টাঙ্গাইলে যুবদল নেতাকে পিটিয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা লুট

কালিহাতীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ নবচিন্তার জাগরণে বিজ্ঞানের আলো

মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

মাগুরায় প্রতিপক্ষ্যের হামলায় অটো চালক আহত!

কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩