Tuesday , 10 September 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মেঘনায় বালু উত্তোলনকালে বাল্কহেড-ড্রেজারসহ আটক ৩৫।।

প্রতিবেদক
Btech News
September 10, 2024 8:09 pm

মিজান লিটন, চাঁদপুর :

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৬টি বাল্কহেড এবং ৭টি ড্রেজারসহ ৩৫ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড ও চাঁদপুর নৌ-পুলিশের সমন্বয়ে মঙ্গলবার ভোর ৫টা থেকে বেলা পৌনে ১২টা পর্যন্ত জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল, কালিপুর ও মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসব এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৬টি বাল্কহেড ও ৭টি ড্রেজার জব্দ করা হয়। একই সময় ড্রোজার ও বাল্কহেডে থাকা ৩৩ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়। জব্দকৃত ড্রেজার এবং বাল্কহেড এর আনুমানিক বাজার মূল্য ৯ কোটি ৬০ লাখ টাকা।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত বাল্কহেড এবং ড্রেজার জেলা প্রশাসক এর অনুমতি সাপেক্ষে মতলব উত্তর মোহনপুর নৌ-পুলিশ এর হেফাজতে রাখা হয় এবং আটক ৩৫ জন দুষ্কৃতকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নৌ-পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়।

মতলব উত্তর বেলতলি নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সফিকুল ইসলাম বলেন, জব্দকৃত বাল্কহেড এবং ড্রেজার আমাদের হেফাজতে আছে। আটক ৩৫ ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে চাঁদপুর আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কালিহাতীতে বাথরুমের ট্যাংকি থেকে লাশ উদ্ধার: ১৫ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার

মাগুরায় বিএনপি’র ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ, আহত-১০

মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানে জরিমানা

মাগুরায় হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

নরসিংদীতে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত ৬

মাগুরায় আই বিও ফাউন্ডেশনের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

মাগুরায় র‍্যাবের অভিযানে ইয়াবা সহ মো: শাকিল (২৫) নামের এক যুবক আটক

শ্রীপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক অনুষ্ঠান

মাগুরায় আলোচিত শিশু আছিয়া মামলার রায় ১৭ মে