Monday , 28 April 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

শাহজাহান সিরাজ কলেজ শিক্ষার্থী আব্দুল আলীম হত্যার প্রতিবাদে কালিহাতীতে উত্তাল মানববন্ধন

প্রতিবেদক
Btech News
April 28, 2025 12:28 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় শাহজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল আলীম হত্যার প্রতিবাদে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী এক বিশাল মানববন্ধন করেছেন। দ্রুত বিচার ও ন্যায়বিচারের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

২৮ এপ্রিল (সোমবার) সকাল ১১টায় কলেজ গেট সংলগ্ন মহাসড়কে শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মৃদুল হাসানের নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

এ সময় বক্তব্য রাখেন, কলেজের প্রিন্সিপাল মুজিবর রহমান। নিহত আলীমের মা আকলিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে সন্তানের হত্যার বিচার চান। বক্তারা বলেন, এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি মানবতার নির্মম হত্যার ঘটনা। আলীমের মৃত্যু আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে। আমরা দোষী নোমানের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

 

উল্লেখ্য, উপজেলার মহিষজোড়া গ্রাম থেকে পুলিশ নোমান (২০), পিতা গোলাম মোস্তফা, কে গ্রেপ্তার করে। আদালতে দেওয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের ভয়াবহ বিবরণ। বন্ধু আলীমকে নির্মমভাবে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকিতে গোপন করে রাখার মতো নৃশংসতার ঘটনা সমাজে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। বর্তমানে নোমান আদালতের হেফাজতে রয়েছে।

 

আয়োজকরা মানববন্ধন সফল করতে সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কালিহাতীতে লিজন আহম্মেদ কে যুবদল থেকে অব্যহতি প্রদান

আবারও বিআরটিএ এর কাজ পেল “আনিসুল হকের সিএনএস”

রাষ্ট্র সংস্কার ও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন মেনে নেওয়া হবে না!

মাগুরায় মহাসড়কে হঠাৎ ব্রিজের সাইড ওয়াল ভেঙে ঝুঁকিতে যানবাহন

ঢাকা মিরপুর ল কলেজের সাবেক অধ্যক্ষ আলাউদ্দিনের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কালিহাতীতে ক্ষুদ্রঋণ কার্যক্রমের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয় উদ্বোধন

বৈষম্য বিলোপ করে সত্যিকারে মানবিক সমাজ গড়তে চায় জামায়াত ইসলামী – মাগুরার পথ সভায় ডা. শফিকুর রহমান

মাগুরায় শহীদ মুকুল স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে দেশী জাতীয় মাছের পোনা অবমুক্ত