Thursday , 29 May 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

শ্রীপুরে চেতনানাশক প্রয়োগে লুটের ঘটনা নিয়ে অপপ্রচার বিষয়ে পুলিশের প্রেস ব্রিফিং!

প্রতিবেদক
Btech News
May 29, 2025 5:47 pm

মোঃ সাইফুল্লাহ:

মাগুরা শ্রীপুরের হরিন্দি গ্রামে এক পরিবারের সকল সদস্যকে চেতনানাশক প্রয়োগ করে সর্বস্ব লুটের ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী থানার গোলঘরে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) আবু বকর, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক রথীন্দ্রনাথ বিশ্বাসসহ শ্রীপুর প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।

প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে অফিসার ইনচার্জ জানান, শ্রীপুর থানাধীন হরিন্দি গ্রামের রায় কিশোর কুমার (মধু ঠাকুরের) ও রায় হিমাংশু শেখরের বসত বাড়িতে গত ২৭ মে মঙ্গলবার রাত ১০ ঘটিকা হতে ২৮ মে বুধবার সকাল ৯ ঘটিকার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা কে বা কারা চেতনাশক ঔষধ প্রয়োগ করে রায় কিশোর কুমার মধু ও তার স্ত্রী রায় নিপু চন্দনাসহ তার বসত ঘরের ভিতরে খাওয়া-দাওয়া শেষে ৩০ থেকে ৪০ মিনিট পর তারা জ্ঞান হারিয়ে স্ত্রী রায় নিপু চন্দনা খাটের উপর এবং কিশোর কুমার রায় মধু ঠাকুর মেঝেতে পড়ে যায়। ২৮ মে বুধবার সকাল অনুমান ৯ ঘটিকার সময় মাঝিপাড়া হতে জনৈক সুজিতের মা পূজার জন্য কিশোর কুমার রায় মধু ঠাকুরের বাড়িতে ডাকতে আসে। ডাকাডাকির এক পর্যায়ে তাদের বাড়ির কোন লোকজনের সাড়া শব্দ না পেয়ে স্থানীয় লোকজনদের বিষয়টি জানালে এলাকার স্থানীয় লোকজন উক্ত বাড়িতে উপস্থিত হয়ে ৩ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। ২৮ মে বুধবার বিকাল অনুমান ৩ ঘটিকার সময় হাসপাতালে তাদের সকলের জ্ঞান ফিরলে মধু ঠাকুরের স্ত্রী তার ব্যবহৃত কানে থাকা স্বর্ণের দুল ও হাতের দুটি বালা পাওয়া যাচ্ছে না বলে জানান। উক্ত ঘটনার বিষয়ে তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পায় যে, উক্ত বাড়ির প্রধান ফটকে তালা লাগানো। উক্ত ঘটনার বিষয়ে স্থানীয়ভাবে প্রকাশ্যে ও গোপনে তদন্তকালে জানা যায় যে, রায় হিমাংশু শিখর রাতে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় পল্লী চিকিৎসক রনজিত ডাক্তার উক্ত বাড়িতে ২৭ মে মঙ্গলবার রাত অনুমান সাড়ে ৮ টার সময় উপস্থিত হয়ে তার পেশার মেপে ১৮০/১৫০ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নেওয়ার পরামর্শ দিয়ে চলে যায়। উক্ত ঘটনায় কোন ধর্ষণ বা ডাকাতি সংগঠনের মতো কোনো ঘটনা ঘটেনি। এ বিষয়ে তাদের পরিবারের অপর সদস্য সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়ও অপপ্রচার থেকে বিরত থাকতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্যও দিয়েছেন। কিন্তু কিছু অসাধু ব্যক্তি এটিকে ভিন্নখাতে নেওয়ায় জন্য অপচেষ্টা চালাচ্ছেন। তবে চুরির ঘটনা ঘটতে পারে মর্মে তদন্তে জানা যায়। সকল বিষয় পর্যালোচনা করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মাগুরায় আধুনিক ও দৃষ্টিনন্দন আল-মু’মিন মসজিদের উদ্বোধন

ড. ইউনূস ১৪ আগস্ট পর্যন্ত জামিন পেলেন

টাঙ্গাইলের কালিহাতীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক

নওগাঁয় পৃথক ঘটনায় প্রাণ গেল ৪জনের

টাঙ্গাইলে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, মাতব্বরদের বাধায় আদালতের রায় কার্যকর অনিশ্চিত

বিদায়ী মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলামকে সংবর্ধনা

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির দিনব্যাপী কর্মিসভা অনুষ্ঠিত