Saturday , 23 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার

প্রতিবেদক
Btech News
May 23, 2026 7:16 pm

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার শ্রীপুরে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে এজাহারভূক্ত ৩ আসামীকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো, উপজেলার বিলনাথুর গ্রামের সেলিমের ছেলে আনিক (১৯), একই গ্রামের ফজলু শেখের ছেলে নয়ন শেখ (২০) এবং ইছাপুর গ্রামের মৃত শহীদ বিশ্বাসের ছেলে রানা বিশ্বাস (২০)। এছাড়া মামলার প্রধান আসামী বিলনাথুর গ্রামের বদর শেখের ছেলে সৌরভ শেখ এবং ৫ নং আসামী একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো. হুসাইন (২১) পলাতক রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার আমলসার মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ১৪ বছর বয়সী স্কুল পড়ুয়া ছাত্রীর সাথে মোবাইল ফোনে উপজেলার বিলনাথুর গ্রামের সৌরভ শেখের পরিচয় হয়। সেই সুবাধে ওই স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব ও বিয়ের প্রলোভন দেখায়। গত ৫ এপ্রিল দেখা করার কথা বললে ওই দিন সকাল ১০ টায় শ্রীপুর ট্যাম্পু ট্যান্ড বালুর মাঠে ওই ছেলের সাথে দেখা করতে আসে ওই স্কুল ছাত্রী। এ সময় সৌরভ ও তার সাথে থাকা ৪ ব্যক্তি তাকে জোরপূর্বক অপহরণ করে উপজেলার খড়িয়ারচাইল মাঠের মধ্যে মিন্টু মিয়ার মাছের ঘেরে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এবং তা মোবাইল ফোনে ধারণ করে। ঘটনাটি কাউকে জানালে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখায়। সে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয় আসামীরা। এ ঘটনা জানাজানি হলে ওই ছাত্রীর মা বাদী হয়ে ২২ মে বৃহস্পতিবার শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, এ ঘটনায় এজাহারভূক্ত ৩ আসামীকে গ্রেফতারের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরার শ্রীপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত

কালিহাতীর এলেঙ্গায় অপরাধের বাড়বাড়ন্ত: স্বেচ্ছাসেবী টহল দলের উদ্যোগে নিরাপত্তার আশ্বাস

মাগুরায় শত্রুজিৎপুর ইউপি চেয়ারম্যানের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মাগুরায় মঘি ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মাগুরায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

মাগুরায় শাহ্ আব্দুল গাফ্ফার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বৃত্তি প্রদান

কৃষি বিজ্ঞানী ড. আলী আফজালের মায়ের মৃত্যুতে মাগুরা প্রেসক্লাবের শোক

কালিহাতীর এলেঙ্গাতে মোল্লা স্টিল এন্ড আয়রণে দুর্ধর্ষ চুরি 

টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে প্রাণ গেল একজনের

মাগুরায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের সাথে জামায়াতের মতবিনিময় সভা