Monday , 8 June 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

শ্রীপুরে প্রতিবেশীর হামলায় গৃহবধূ আহত

প্রতিবেদক
Btech News
June 8, 2026 3:28 pm

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি  

মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় লাভলি বেগম (৪২) নামে এক গৃহবধূ আহত হয়েছে। রবিবার সকালে উপজেলার হাট শ্রীকোল এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের নজির মণ্ডল নজির মণ্ডলের স্ত্রী। বর্তমানে তিনি মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হামলার শিকার ওই গৃহবধূ বলেন, আমরা আলাউদ্দিন নামে এক ব্যক্তির কাছ থেকে বাড়ির পাশে সাড়ে ৫ শতক জমি কিনেছি। সেই জমিতে মাটি ফেলতে গেলে প্রতিবেশী গোলাম ও তার ছেলে কামরুল আমাকে লোহার খুন্তা দিয়ে মারধর করে। এ সময় আমার চোঁখে ও মুখে আঘাত লাগে। ডান চোঁখ দিয়ে কিছুই দেখতে পাচ্ছি না। আমার স্বামীকে ও তারা মারধর করে। এখন মাগুরা সদর হাসপাতাল আমাকে রাখতে চাচ্ছে না। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে। আমি আমার উপর হামলাকারীদের বিচার চাই।

এ ব্যাপারে গোলাম ও কামরুল ইসলামের সাথে যোগাযোগ করে বক্তব্য নেওয়ার চেষ্টা করেও কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, এ ব্যাপারে এখনো কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় বিয়ে পড়ানোর কথা বলে কাজিকে ডেকে হাতুড়িপেটা! ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি 

টেকনাফে নাফনদীতে ভাসমান ব্যাগে মিললো গ্রেনেড

টাঙ্গাইলের কালিহাতীর বাংড়া’র হেড মাস্টারের মেয়ে সৈয়দা জোবাইদা যুথি’র দাফন সম্পন্ন

মাগুরায় যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

মাগুরায় কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের যাত্রা শুরু: রেল যোগাযোগে নতুন অধ্যায়

কালিহাতীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ নবচিন্তার জাগরণে বিজ্ঞানের আলো

মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ষষ্ঠ দিনে গুরুত্বপূর্ণ চারজনের সাক্ষ্যগ্রহণ

আদম ব্যবসায়ীর ধর্ষণে প্রবাস ফেরত মহিলা গর্ভবতী, ধর্ষক আটক।

মাগুরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন