Thursday , 22 May 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

শ্রীপুরে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ গ্রেফতার ২

প্রতিবেদক
Btech News
May 22, 2025 7:59 pm

বিশেষ প্রতিনিধি:

মাগুরা জেলার শ্রীপুর থানার বরিশাট গ্রামে আজ দুপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর আর্মি ক্যাম্পের গোয়েন্দা বিভাগ নিশ্চিত করে যে, বরিশাট গ্রামের মোঃ শফিকুল মোল্লা (৩০) তার নিজ বাড়িতে অবস্থান করছেন। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিকাশ প্রতারণার সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে।

এরই প্রেক্ষিতে আজ ২২ মে ২০২৫, বিকেল ২টায় সেনাবাহিনীর একটি দল বরিশাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ মোট দুইজনকে গ্রেফতার করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে:

ইয়াবা: ১৫০ পিস,গাঁজা: ৪৬০ গ্রাম
গাঁজা মাপার মেশিন: ১টি,গাঁজা খাওয়ার কল্কি: ৪টি,মোবাইল ফোন: ১৯টি,মেমোরি কার্ড: ২টি
মোবাইল সিমকার্ড: ২৯টি,চাইনিজ কুড়াল: ১টি,টিপ চাকু: ১টি
টেটা: ৩টি,মোটরসাইকেল: ১টি
গুলটি: ১টি,মার্বেল: ১০০০টি
গ্যাস লাইটার: ২৫টি

গ্রেফতারকৃত আসামিরা হলেন:
মোঃ শফিকুল মোল্লা (৩০)
পিতা: মৃত শহিদুল মোল্লা
গ্রাম: বরিশাট, ডাকঘর: শ্রীখল, থানা: শ্রীপুর, জেলা: মাগুরা
মোছাঃ জাহানারা বেগম
স্বামী: মৃত শহিদুল মোল্লা
গ্রাম: বরিশাট, ডাকঘর: শ্রীখল, থানা: শ্রীপুর, জেলা: মাগুরা
অভিযান শেষে গ্রেফতারকৃত আসামিদের এবং জব্দকৃত মালামাল শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়দের মাঝে এ অভিযান সন্তোষ ও স্বস্তির সৃষ্টি করেছে।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে দেশী জাতীয় মাছের পোনা অবমুক্ত

টাঙ্গাইলের কালিহাতীর পৌজান মুন্দইল গ্রামে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প বদলে দিয়েছে জীবনধারা

মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধন

কালিহাতীর সরিষা ক্ষেত: শীতের কুয়াশায় জড়ানো এক স্বপ্নপুরী

মাগুরায় বাসের চাপায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

ঝিনাইদহতে “কেমফিক্স ইঞ্জিনিয়ার্স মিট” অনুষ্ঠিত।

টাঙ্গাইলে লেয়ার মুরগি ফার্মের পেছনে জবাইকৃত যুবকের লাশ উদ্ধার

মাগুরায় জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

মাগুরায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি সম্মেলন অনুষ্ঠিত

মাগুরায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ