Saturday , 22 February 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

১৫ বছর পর দেশে ফিরে পারিবারিক দ্বন্দ্বে প্রাণ গেলো প্রবাসীর

প্রতিবেদক
Btech News
February 22, 2025 5:07 pm

মিরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে মারামারিতে মহিউদ্দিন (৪০) নামে প্রবাসী নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাটাছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বামনসুন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন (৪০) উপজেলার ইছাখালী ইউনিয়নের মাদবারহাট এলাকার নন্দি গ্রামের বাসিন্দা ফজলুল হকের ছেলে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, উপজেলার ইছাখালী এলাকার মহিউদ্দিন শুক্রবার সকাল ১০টায় ১৫ বছর পর ওমান থেকে দেশে ফেরেন। রাতে তার বোনের স্বামীর বাড়িতে গেলে সেখানে পারিবারিক বিষয়াদি নিয়ে কথা কাটাকাটি হয়। দীর্ঘদিন পর দেশে আসায় মহিউদ্দিনের বোনের তার বাবার যাওয়া নিয়ে দ্বন্দ্ব শুরু হয়৷

এসময় বোন জামাই শরীফ ও তার বাবা মিছিল আহম্মেদের সঙ্গে মহিউদ্দিনের হাতাহাতি হয়। পরে এটি মারামারিতে রূপ নেয়। একপর্যায়ে মহিউদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে রাত ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন৷

এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহিম বলেন, মহিউদ্দিন নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ শনাক্ত করা সম্ভব হয়নি৷ শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি৷ ময়নাতদন্ত করলে জানা যাবে৷

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, মরদেহ ময়নাতদন্তে নেওয়ার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত শরিফকে আটক করতে তার বাড়ি পুলিশের টিম গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে৷

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

মাগুরায় আই বি ডব্লিউ এফ এর উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁয় সন্ত্রাসী হামলায় তিন সহোদরসহ বিএনপির চারজন আহত,আটক-২

মাগুরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

মাগুরার শ্রীপুরে জাতীয় সমাবেশ উদযাপন উপলক্ষে গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত

কালিহাতীতে দামোদর মাসের সমাপ্তি উপলক্ষে ভক্তসেবা ও দীপদান উৎসব

মাগুরা-১ আসনে আব্দুল মতিনের দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

নওগাঁয় দুই কবির যৌথ জন্মাৎসব উদযাপিত

টাঙ্গাইলের কালিহাতীতে প্রিয় মুখ সিনিয়র সাংবাদিক মিহির ভৌমিক আর নেই

অনিয়মের সংবাদ প্রকাশের পর ড্রিম মাশরুমে দুদকের অভিযান।