Saturday , 17 May 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

আজ মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়!

প্রতিবেদক
Btech News
May 17, 2025 12:46 am

মোঃ সাইফুল্লাহ:

মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ ১৭ মে শনিবার ঘোষণা করা হবে। এর আগে শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন ১৩ মে মঙ্গলবার শেষ হয়। ওইদিন সকালে এ মামলায় অভিযুক্ত সকল আসামিকে কড়া পুলিশি প্রহরায় আদালতে হাজির করা হয়। সকাল ১০টা হতে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত মাগুরার নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক এম জাহিদ হাসান উভয় পক্ষের বক্তব্য শুনেন।

 

এ মামলায় মোট ২৯ জন সাক্ষীর মৌখিক এবং দালিলিক সাক্ষ্য নেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের বিশেষ প্রসিকিউটর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত অ্যাটর্নি জেনারেল সমমর্যাদার অ্যাডভোকেট এহসানুল হক সামাজিসহ রাষ্ট্রপক্ষ থেকে নিযুক্ত আইনজীবীরা সাক্ষী ও দালিলিক প্রমাণাদির উপর যুক্তিতর্ক করেন।

 

পাশাপাশি মামলার সব তথ্য প্রমাণাদির ভিত্তিতে আসামিদেরকে সর্বোচ্চ শাস্তি কামনা করে আদালতের নিকট প্রার্থনা করা হয়। আসামি পক্ষের আইনজীবী সোহেল আহম্মদ আদালতে মামলার বিভিন্ন অসংগতি তুলে ধরে আসামিদের নির্দোষ দাবি করে তাদের খালাস চান। পরে ১৭ মে এ মামলার রায় ঘোষণা করা হবে বলে জানান বিজ্ঞ বিচারক এম জাহিদ হাসান। শিশু আছিয়ার পরিবার, স্বজন ও এলাকাবাসী এ মামলার সকল আসামির সর্বোচ্চ শাস্তি কামনা করেছেন।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাত্র তিন মাসের প্রশিক্ষণে নিশ্চিত চাকরীরর সুযোগ দিচ্ছে সেবক ফাউন্ডেশন।

শ্রীপুরে জুলাই শহীদ দিবস’ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মাগুরায় সাবেক এমপির মদদে বাড়ি দখল।

মাগুরায় খেলাফত মজলিসের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

মাগুরার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন এসআই মোঃ হাফিজুর রহমান

মাগুরায় মেডিকেল কলেজ বন্ধের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

মাগুরায় কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কালিহাতীর কোকডহরায় বিএনপির জনসভা অনুষ্ঠিত

ভালো নেই ইপিআই পোটার কর্মীরা ।। চাকুরী স্থায়ীকরণ না হওয়ায় বিপাকে জীবন-জীবিকা

এক সময় না এক সময় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে দেশে ফিরতেই হবে — প্রেস সচিব