Thursday , 10 April 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরার শ্রীপুরে শান্তি প্রতিষ্ঠার লক্ষে বিএনপি নেতার সংবাদ সম্মেলন!

প্রতিবেদক
Btech News
April 10, 2025 7:44 pm

মোঃ সাইফুল্লাহ:

মাগুরা শ্রীপুরের গয়েশপুর ইউনিয়নের বাগবাড়িয়া-চরজোকা গ্রামে শান্তি প্রতিষ্ঠায় সংবাদ সম্মেলন করেছে এক বিএনপি নেতা। বৃহস্পতিবার সকালে গয়েশপুর ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম সাচ্চু শ্রীপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে এ সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে সাচ্চু বলেন, আমি দীর্ঘদিন যাবত বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আমার সক্রিয় অংশগ্রহণ ছিল। বিভিন্ন সময় জেলও খেটেছি। আমার গ্রামের দুইজন ইউনিয়ন কৃষক লীগ নেতা আব্দুল মালেক শেখ ও শিমুল জোয়ার্দার গ্রামকে অতিষ্ঠ করে তুলছে।

গ্রামে অশান্তি সৃষ্টি করছে। এছাড়া আমাকে জড়িয়ে যে অপবাদ দেওয়া হচ্ছে, আমি নাকি মারামারি-হানাহানি করছি। আমি গ্রামে কোন মারামারি-হানাহানি চাই না। গ্রামে শান্তিতে বসবাস করতে চাই। মালেকের নেতৃত্বে আমার পরিবারের উপর অতর্কিত হামলা হয়, যার পরিপেক্ষিতে গ্রামে মারামারি হয়।আমি জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খানসহ শ্রীপুর উপজেলা বিএনপির নেতাদের কাছে আমার গ্রামে শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় ওয়ারেন্টভূক্ত ১০ আসামি গ্রেপ্তার

মাগুরায় নানা আয়োজনে বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজার মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার।

মাগুরায় ইউনিয়ন জামায়াতের দ্বায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

মেঘনায় বালু উত্তোলনকালে বাল্কহেড-ড্রেজারসহ আটক ৩৫।।

ভাইয়ের ভাতায় নিজের নাম, অবহেলিত প্রকৃত বীর খোরশেদ আলমের আকুতি রাষ্ট্রীয় মর্যাদার

কালিহাতীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

মাগুরায় সাজাপ্রাপ্ত আসামীসহ ওয়ারেন্টভূক্ত ৫জন আটক!

বাংলাদেশে প্রথম লাল পতাকা উড়িয়ে হাসিনার বিদায় ঘন্টা বাজায় মাগুরার শহীদ রাব্বী

মাগুরার শ্রীপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত