Thursday , 13 February 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

কালিহাতীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিবেদক
Btech News
February 13, 2025 4:11 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়াতে অবস্থিত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শিক্ষার্থীরা কলেজের নাম পরিবর্তন করে “বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক)” করার দাবি তুলেছেন। এছাড়াও, তারা কলেজের বিভিন্ন প্রশাসনিক ও শিক্ষাগত সমস্যার দ্রুত সমাধান চেয়েছেন।

 

গত ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে শিক্ষার্থীরা কলেজ চত্বর থেকে মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠান আয়োজন করেন। এতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা ব্যানার হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।

 

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ১৩ ব্যাচের শিক্ষার্থী ইলিয়াস হোসাইন, নাহিদ পারভেজ লেলিন, মনিরুজ্জামান মনির, তারিকুল ইসলাম প্রমুখ। কলেজের ছাত্র মতিন বলেন, ৭৭আমাদের দীর্ঘদিনের দাবি নিয়ে কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। আমরা চাই দ্রুত এ সমস্যাগুলোর সমাধান হোক।

 

শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠানটিতে অবকাঠামোগত সংকট, শিক্ষক সংকট, কর্মকর্তা ও কর্মচারী সংকট, পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও ল্যাবের অভাব, ক্যাম্পাস নিরাপত্তা সমস্যা এবং খেলাধুলার মাঠের সংকটসহ নানা সমস্যা বিদ্যমান। তারা আরও অভিযোগ করেন, এসব সমস্যার সমাধান না করেই ক্যাম্পাসে দ্বিতীয় শিফট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে, যা শিক্ষার মানের আরও অবনতি ঘটাবে। ক্যাম্পাসে ২য় শিফট চালুর বিষয়ে সরকারের গৃহীত সিধান্ত বাতিল এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কালিহাতী টাঙ্গাইল নামে ২য় শিফট চালু করে শিক্ষা কার্যক্রম পরিচালনা না করার জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

 

এদিকে, নরসিংদী টেক্সটাইল কলেজের চলমান সংকটের প্রেক্ষিতে গত ১০ ফেব্রুয়ারি বস্ত্র ও পাট মন্ত্রণালয় একটি স্মারক জারি করে। স্মারকে উল্লেখ করা হয়, নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম বস্ত্র অধিদপ্তরের আওতাধীন কালিহাতী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় শিফট চালুর মাধ্যমে পুনঃভর্তি করে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করা হবে। তবে, টাঙ্গাইলের কালিহাতী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রধান স্টেক হোল্ডার হিসেবে শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন।

 

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের ব্যাপারীর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। শিক্ষার্থীরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন, যাতে তারা উন্নত শিক্ষা পরিবেশে ফিরতে পারেন।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

ঈদযাত্রায় স্বস্তি: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজটমুক্ত চলাচল

অন্তবর্তীকালীন সরকার এই শহীদদের খুনের উপর প্রতিষ্ঠিত হয়েছে : রিজভী

মাগুরায় গণকমিটির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মাগুরায় “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মাগুরায় শহীদ মিঠুর লাশ উত্তোলন।

বগুড়া লেখক চক্র পুরস্কার পেলেন ৬ কবি সাহিত্যিক “২৯ ও ৩০ নভেম্বর কবি সম্মেলন

“সম্প্রীতি নষ্ট করলে ছাড় নয়”- মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

টেকনাফে মালিকবিহীন ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার